১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ পাওয়া গেছে। মতিহার থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) কালাম পরভেজ বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩), মেয়ে মিথিলা (১৮ মাস)। মাহিম খড়খড়ি উচ্চ বিদয়ালয়ের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে ওই বাড়িতে মাটির ঘরে থাকতেন মনিরুল। পরিবারের চার সদস্যই মারা গেছে। মনিরুল ঋণগ্রস্ত ছিল বলে জানিয়েছেন তারা। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাকিদের হত্যার পর আত্মহত্যা করেছে মনিরুল।

আরও পড়ুনঃ   সচিবালয়ে আগুন নাশকতা কিনা, তদন্তের পর বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আবদুল মালেক নামে একজন বলেন, মনিরুল ইসলাম কৃষি কাজ করেন। জানা মতে তার ঋণ রয়েছে। তারা মাটির ঘরে বসবাস করেন। পরিবারে চারজন সদস্যই মারা গেছে। এরমধ্যে উত্তরের ঘরে মা ও মেয়ে, আর দক্ষিণের ঘরে ছেলে ও বাবা মিনারুল ফ্যানের সঙ্গে ঝুলছিল।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার এডিসি (মিডিয়া) গাজিউর রহমান, পিপিএম বলেন, “আমরা ঘটনা স্থলে গিয়ে মিনারুলের ঝুলন্ত মরদেহসহ তার স্ত্রী ও সন্তানদের লাশ উদ্ধার করি, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মিনারুলের স্ত্রী সন্তানদের শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে এবং মিনারুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এছাড়াও একটি চিরকুট উদ্ধার করা হয়েছে সেখানে মিনারুল অভাব ও ঋণগ্রস্ততার কারনে এমন করেছে।

আরও পড়ুনঃ   স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

তিনি আরও জানান,“আমরা চিরকুট টা অদৌ মিনারুলের লিখা কিনা সেটা যাচাই-বাছাই করবো তার কোথায় ঋণ ছিলো সেগুলোও তদন্ত করে দেখবো।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST