১৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘টেস্ট ক্রিকেটের কারণে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে’

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে টেস্ট ক্রিকেটে দ্বি-স্তর রীতি চালু নিয়ে। যেখানে প্রথম সারির ছয়টি এক গ্রুপে এবং বাকি ছয় দেশকে আরেক গ্রুপে রেখে টেস্ট সূচি প্রস্তুতের প্রস্তাব দেওয়া হয়েছে। এরই মাঝে অতিরিক্ত টেস্ট খেলার বিপক্ষে অবস্থান নিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ। এমনকি তিনি টেস্ট ক্রিকেটের বর্তমান পদ্ধতি যেকোনো দেশকে দেউলিয়া করতে পারে বলেও সতর্কতা দিয়েছেন।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টেস্ট ফরম্যাটে দ্বি-স্তর কাঠামো চালু করতে আলোচনার জন্য ‘ওয়ার্কিং গ্রুপ’ গঠন করেছে। এরই মাঝে নতুন কাঠামো প্রবর্তনের পক্ষে মতামত দিয়েছেন অজি সিইও গ্রিনবার্গ, ‘টেস্ট ক্রিকেটে ম্যাচের সংখ্যা কম থাকা আমাদের জন্য আশীর্বাদ, অভিশাপ নয়। বিশ্বের প্রতিটি দেশকে টেস্ট খেলার স্বপ্ন দেখতে হবে বলে আমি মনে করি না। আমরা জোর করে টেস্ট খেলতে বাধ্য করে আসলে কিছু দেশকে দেউলিয়া করে দিচ্ছি।’

আরও পড়ুনঃ   জরিমানার ভয়ে মাঠে নেমে পাকিস্তানের কাছে পাত্তাই পেল না ভারত

গ্রিনবার্গ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজের মতো প্রতিযোগিতায় বেশি বেশি বিনিয়োগের আহবান জানান। ২০২৫-২৬ মৌসুমে অ্যাশেজ হবে অস্ট্রেলিয়ার মাটিতে। যা শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি। ইতোমধ্যে ঐতিহ্যবাহী সিরিজটি নিয়ে দুই দল প্রস্তুতি শুরু করেছে। কয়েকদিন আগে শচীন-অ্যান্ডার সিরিজ খেলেছে ইংল্যান্ড-ভারত। রোমাঞ্চকর ওই সিরিজ টেস্ট ক্রিকেটের সেরা দৃষ্টান্ত বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। যা ২-২ সমতায় শেষ হয়েছিল।

অন্যদিকে, প্রায় একই সময়ে ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়া তিনটি টেস্টই জিতেছে একপেশে দাপট দেখিয়ে। এ ছাড়া নিউজিল্যান্ড জিম্বাবুয়েকে ইনিংসের পাশাপাশি বড় রানের ব্যবধানে হারিয়ে অনায়াসে সিরিজ জিতেছে। ফলে বড় দলের সঙ্গে এমন সিরিজ আয়োজনকে দেউলিয়া পরিস্থিতির সঙ্গে তুলনা করলেন অজি সিইও গ্রিনবার্গ। তার মতে, ‘আমাদের নিশ্চিত করতে হবে টেস্ট ক্রিকেট এমন জায়গায় খেলানো হয় যেখানে এর মূল্য আছে, প্রতিদ্বন্দ্বিতা ও অনিশ্চয়তা আছে।’

আরও পড়ুনঃ   বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা

‘এজন্যই অ্যাশেজ এত বড় আয়োজনে হয় এবং এটি লাভজনকও। অর্থাৎ, এমন সিরিজ আয়োজনে যথেষ্ট কারণ আছে’, আরও যোগ করেন গ্রিনবার্গ। টি-টোয়েন্টিতে ফ্র্যাঞ্চাইজি লিগ ও দ্য হান্ড্রেডের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের উত্থান টেস্ট ক্রিকেটের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটেই মোটা অঙ্কের চুক্তি পাচ্ছেন এবং বিশ্ব ক্রিকেটের সূচি আরও জটিল হয়ে উঠছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST