৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় বিএনপির বিজয় র‍্যালি অনুষ্ঠিত

হেলাল উদ্দীন,বাগমারা: রাজশাহীর বাগমারায় জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আয়োজিত হয়েছে ‘বিজয় র‍্যালি’। শনিবার (৫ আগস্ট) বেলা ১২ টায় ভবানীগঞ্জ পৌর বিএনপি, তাহেরপুর পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

“জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন বাগমারা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

র‍্যালি শুরুর আগে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিনে আওয়ামী দুঃশাসন, কোটা বিরোধী ও ক্যাম্পাস দখলের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ায় গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পলায়ন করতে বাধ্য হয়।

আরও পড়ুনঃ   দাঁড়িপাল্লা রাজশাহীবাসীর আস্থার প্রতীক : ডা. মোহাম্মদ জাহাঙ্গীর

গণতন্ত্র পুনরুদ্ধারের এ আন্দোলনের চূড়ান্ত ফল পেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার পতনের এই বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষ্যেই আজকের এ বিজয় র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে।

সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে সারা দেশ তথা বাগমারার নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্র- জনতার এই আন্দোলনের ফসল নস্যাৎ হতে দেওয়া যাবে না।

র‍্যালীতে অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার মোঃ আঃ গাফফার, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ আলীম (বাবু), রাজশাহী জেলা ওলামা দলের সভাপতি মাওঃ তাজ হোসেন।

আরও পড়ুনঃ   সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত

উপস্থিত ছিলেন, গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবির, বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি কছিমউদ্দিন জোয়ার্দার, সাফিক্স প্রি-ক্যাডেট ও কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক জাকিরুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‍্যালিটি উপজেলা সদর ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে খাবার পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST