৩১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ হচ্ছে জামায়াত

অনলাইন ডেস্ক: সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত-শিবির নিষিদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া চলছে। প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে। জামায়াত নিষিদ্ধে প্রজ্ঞাপন বুধবার হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, অনেক কিছু হতে পারে। আমি এখনও বলবো প্রক্রিয়াধীন।
কোন আইনে জামায়াত নিষিদ্ধ হচ্ছে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস দমন (বিরোধী) আইনের ১৮ ধারায় এমন সুযোগ আছে। যেকোনো সময় ঘোষণা হবে।
২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ১৮ ধারায় বলা আছে, এই আইনের উদ্দেশ্য পূরণে সরকার, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের সাথে জড়িত রয়েছে বলে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে ওই ব্যক্তিকে তফসিলে তালিকাভুক্ত করতে পারবে বা সত্তাকে নিষিদ্ধ ঘোষণা ও তফসিলে তালিকাভুক্ত করতে পারবে।
সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শীর্ষ নেতাদের বৈঠকে জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়ে ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত হয়। মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, বুধবার জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হবে।
সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, জামায়াত-শিবির আগেই নিষিদ্ধ ছিলো। জিয়াউর রহমান তাদের দল করার অনুমতি দেয়। এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো এবং সুশীল সমাজ তখন থেকে জামায়াতকে নিষিদ্ধ করার জন্য বলে আসছিলো। এটা জনগণের একটা দাবি ছিলো।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দুই-একটি মামলায় সিদ্ধান্তের মধ্যে লিখে দিয়েছে জঙ্গি দল হিসেবে একে নিষিদ্ধ করা উচিত। এই সবগুলো মিলিয়ে দলটাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। সেই প্রক্রিয়াটি চলছে। প্রক্রিয়া শেষ হলেই ঘোষণা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST