৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মাসুদরা কখনো ভালো হয় না : তমা মির্জা

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, ভালো কাজের স্বীকৃতি দেরিতে পেলেও এর জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।

সংবাদ সম্মেলনে তমা বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি আসে সেটা অনেকে অনেক আগে পেয়ে যায়, অনেকের অনেক সময় লাগে। এটাকে আমি আগে পাওয়া বলবো বা অনেক সময় পরে পেলাম কিন্তু যেটা পেয়েছি সেটার জন্য আলহামদুল্লিলাহ্। আমার জন্য সবাই দোয়া করবেন। খুবই তাড়াতাড়ি অফিশিয়ালি এটার ঘোষণা আসবে আমার পরবর্তী ছবি কোনটা আসবে।’

তিনি আরও যোগ করেন, দেরিতে হলেও তার পরবর্তী সিনেমাটি ভালো হবে এবং দর্শক পরিবার নিয়ে ছবিটি উপভোগ করতে পারবে। বিয়ে প্রসঙ্গে তিনি জানান, আপাতত তার বিয়ের কোনো পরিকল্পনা নেই। তিনি তার কাজকে গুরুত্ব দিতে চান।

আরও পড়ুনঃ   নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য : ভাবনা

তমার কথায়, ‘বিয়ের এখনো সেরকম পরিকল্পনা নেই। কাজটা করি মন দিয়ে এর মাঝে কোনো কিছুতে ফোকাস দিতে চাই না। ভালো ভালো কাজ করতে চাই। আর জন্ম মৃত্যু বিয়ে তো যখন হওয়ার আল্লাহ ওভাবেই ঠিক করে রাখে। আমি জানি না কখন হবে, যখন হওয়ার তখনই হবে। তাই তাড়াহুড়োর কিছু নেই।’

‘সুড়ঙ্গ’ সিনেমার সাফল্যের পর থেকেই এর সিক্যুয়েল ‘সুড়ঙ্গ ২’ নিয়ে নানা জল্পনা চলছে। এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘সুড়ঙ্গ টুর একটা আভাস আমরা পেয়েছি। অবশ্যই আসবে হয়তো তাড়াতাড়ি কিন্তু সেটার সাথে আসলে আমার সম্পৃক্ততা নিয়ে আমার সঙ্গে প্রডাকশন হাউজের বা পরিচালকের বা কারো সাথে ওভাবে কোনো কথা হয়নি। যদি সুড়ঙ্গ টুর সাথে সম্পৃক্ত হই তাহলে সেটা সবাই জানতে পারবে।’

আরও পড়ুনঃ   ‘ঘৃণাটা আসে কোথা থেকে’— প্রশ্ন ভাবনার

তিনি আরও বলেন, তার অভিনীত চরিত্র ময়না এবং আফরান নিশোর চরিত্র মাসুদ বাস্তবেরই প্রতিচ্ছবি। তার কথাং, ‘আমি তো সব সময় বলি মাসুদরা কখনো ভালো হয় না, ময়নারাও ভালো হয় না। মাসুদ-ময়না আমাদের সমাজের আনাচে-কানাচে আছে এটা থাকে। ময়না যেরকম লোভী ছিল এ রকম লোভী মানুষও আছে মাসুদ যেরকম বোকা ছিল বউকে ভালোবাসতো ভীষণ বিশ্বাস করতো তারপরে ঠগে তারপর সেটার রিভেঞ্জ নেয় এ রকম মানুষও অনেক আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST