৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নওগাঁতে স্কুলছাত্রকে অপহরণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি এবং পরবর্তীতে হত্যা করে মরদেহ গুম করার ঘটনায় দুইজনের মৃত্যুদণ্ড এবং দুই শিশু আসামির প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার আজ বৃহস্পতিবার দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি অ্যাড. রেজাইল করিম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বদলগাছি উপজেলার খাদাইল গ্রামের মরিফুল ইসলামের স্ত্রী পিংকি এবং আযম মন্ডলের ছেলে মিশু। যাবজ্জীবন আটকাদেশ প্রাপ্ত শিশু আসামিরা একই গ্রামের।

আরও পড়ুনঃ   সেই ১২ বিচারপতির চারজনের বিষয়ে তদন্ত এখনো চলমান

মামলার বিবরণে জানা গেছে, মুক্তিপণ আদায়ের জন্য আসামিরা স্কুলছাত্র নাজমুলকে টার্গেট করে। একটি দল গঠন করে এবং ছদ্মনাম ব্যবহার করে খাদাইল গ্রামের আল আমিন হোসেন ছেলে নাজমুলকে প্রেমের ফাঁদে ফেলে। গত ২০২০ সালে ৬ নভেম্বর আসামি পিংকি ছদ্মনাম ব্যবহার করে দেখা করার জন্য নাজমুলকে মোবাইল ফোনে প্রথমে নারিকেল বাড়ি রোডে ডেকে নেয়। সেখান থেকে তাকে পরে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার কেসের মোড় রেললাইনে ডেকে নেয়।

পরদিন ৭ নভেম্বর সকাল ১০টায় নাজমুলের মোবাইল ফোন থেকে তার বাবার কাছে মোবাইল ফোনকল করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেয়ে আসামিরা নাজমুলকে হত্যা করে বস্তায় ভরে আক্কেলপুর রেল গেটের উত্তর পাশে ডোবার মধ্যে ফেলে রাখে।

আরও পড়ুনঃ   শার্শা উপজেলায় একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি

এরপর নাজমুলের বাবা বদলগাছি থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে আজ দুপুরে জনাকীর্ণ আদালতে বিচারক আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। প্রদত্ত সাজা ছাড়াও আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. সাইদ হোসেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST