১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শার্শা উপজেলায় একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, জাতীয়তাবাদী দলকে দুর্বল করার জন্য অতীতে নানা ষড়যন্ত্র হয়েছে, তবে জনগণ সব ষড়যন্ত্র রুখে দিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, একটি দল ধর্মকে পুঁজি করে ভুয়া জান্নাতের টিকিট বিক্রি করছে। এটি ধর্মের নামে ব্যবসা, যার পরিণতি আল্লাহর গজব ছাড়া কিছুই হতে পারে না।

তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৭ বছরের দমন-পীড়ন ও ইতিহাস বিকৃতির কারণে অনেকেই বিএনপির অবদান ভুলে গেছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এনেছিলেন। গার্মেন্ট শিল্প, বৈদেশিক মুদ্রা অর্জন, খাল খনন—সবকিছুই ছিল তার যুগান্তকারী উদ্যোগ। ফারাক্কা সমস্যা থেকে দক্ষিণ তালপট্টি—ভারতের সঙ্গে যেকোনো ইস্যুতে তিনি ছিলেন আপসহীন। ইরান–ইরাক যুদ্ধকালীন মুসলিম বিশ্বের ঐক্যের উদ্যোগই তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্রে হত্যার দিকে ঠেলে দেয়।

আরও পড়ুনঃ   বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিবৃতি প্রদান

তিনি বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, তিনি মেয়েদের শিক্ষাকে বিনামূল্য করেছেন, বৃত্তির ব্যবস্থা করেছেন, যুব উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করেছেন এবং দেশের উন্নয়নে অসংখ্য ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন।

শনিবার নিজামপুর ইউনিয়নের কেরালখালি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাসাবাড়ি ওয়ার্ড বিএনপির সভাপতি আতাউর রহমান আতা।

বৈঠকে তৃপ্তি বলেন, তিনি এমপি নির্বাচিত হলে শার্শার সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ, এমপিওভুক্তিতে সহায়তা, শিক্ষিত তরুণদের চাকরির ব্যবস্থা, চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা প্রদান, নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং চাঁদাবাজি ও দালালবৃত্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুনঃ   এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

তিনি আরও বলেন, আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলবেন এবং বেনাপোল পোর্টকে ডিজিটালাইজেশন করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেরউল্লাহ, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য সাইদুজ্জামান লাল্টু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহবায়ক রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST