১৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

নগরীতে ৪ কেজি গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া এলাকা থেকে অভিযান পরিচালন করে ৪ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: সাইফুল ইসলাম (২৯) রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর এলাকার মো: রুহুল আমিনের ছেলে।

গতকাল ১৮ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ রাত ১০ টায় আরএমপি মতিহার বিভাগের উপ-পুলিশ কমিশনার মধুসুদন রায়-এর সার্বিক তত্ত্বাবধানে বেলপুকুর থানা পুলিশের একটি টিম বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেলপুকুর থানার বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি মটর সাইকেলে করে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাবে।

আরও পড়ুনঃ   নগরীতে ফ্রিল্যান্সারের বাসায় হামলা, চাঁদা দাবি ও নির্যাতন: গ্রেপ্তার ৪

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মো: মামুনুর রশিদের নেতৃত্বে এসআই রিমন হোসাইন ও তাঁর টিম রাত সোয়া ১০ টায় বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় তাঁরা সন্দেহজনক মোটর সাইকেলটি আসতে দেখে দাড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি সাইফুলকে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, উক্ত গাঁজা বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো।

আরও পড়ুনঃ   শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১১

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১২

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১৩

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১৪

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৫

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৬

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৭

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৮

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৯

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

২০

Design & Developed by: BD IT HOST