২৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মিস ইন্ডিয়া তনুশ্রীর খাবারে বিষও মেশানো হয়েছে!

অনলাইন ডেস্ক :  সম্প্রতি ফের শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। দিন কয়েক আগেই ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছেন, তার বাড়িতেই তাকে হেনস্তা করা হচ্ছে। মধ্যরাতে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে।

আবার কখনও প্রচণ্ড চিৎকার করা হচ্ছে আশপাশ থেকে। এ নিয়ে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেনন তনুশ্রী। কিন্তু প্রতি মুহূর্তে ভয় হচ্ছে, তার সঙ্গে খারাপ কিছু একটা ঘটে যাবে। শুধু তাই নয় তনুশ্রী আশঙ্কা করছেন, তার পরিণতিও হবে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই।

আরও পড়ুনঃ   গোপন অভ্যাসের কথা ফাঁস করলেন তামান্না

এসবের মাঝে ফের মুখ খুললেন অভিনেত্রী। জানালেন গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে তার সঙ্গে। তনুশ্রী বলেন, ‘আমি ভয়ে ভয়ে আছি সুশান্তের মতো পরিণতি না হয়! আমি সরকারের কাছে সুরক্ষার আবেদন জানাচ্ছি। এই মাফিয়াদের সঙ্গে পেরে উঠব না। এরা ভয়ংকর। পুলিশ যেন এই ঘটনাকে আমার আগের অভিযোগের সঙ্গে গুলিয়ে না ফেলে। যত দ্রুত সম্ভব তদন্ত শুরু করার অনুরোধ জানাই।’

তবে, তনুশ্রীর এসব অভিযোগ শুনে অনেকেই তার দিকে আঙুল তুলেছেন। কেউ কেউ বলেছেন পুরোটাই তার নাটক। বিগবস্-এর নতুন সিজনে সুযোগ পাওয়ার জন্য নাকি এ সব করছেন। যদিও তনুশ্রী জানান, যা বলছেন সব সত্যি। প্রচারে থাকার জন্য কেঁদে কেঁদে ভিডিও করেননি।

এ নিয়ে অভিনেত্রী বলেন, ‘গত পাঁচ বছর ধরে অদ্ভুত সব ঘটনা ঘটেছে। কখনও আমার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছে। কখনও আবার আমার খাবারে বিষ মেশানো হয়েছে। আমার বাড়ির সামনেও অনেক কিছু ঘটতে থাকে। প্রচারের থাকার জন্য এ সব ভিডিও বানানোর প্রয়োজন নেই। আমি প্রাক্তন মিস ইন্ডিয়া, সেটা সকলের মাথায় রাখা উচিত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST