২৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘যারা পরিবেশকে ধ্বংস করবে তারা বিএনপির মনোনয়ন পাবে না’

অনলাইন ডেস্ক : নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা পরিবেশকে ধ্বংস করবে, নির্বাচনে তাদের দলীয় মনোনয়ন দেয়া হবে না।

শনিবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পানি, কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারের গুরুত্ব নিয়ে মেনিফেস্টো টক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

আমীর খসরু বলেন, ‘রাজনীতিবিদদের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। শেখ হাসিনা পালানোর পর জনগণের মনোজগতে যে বিশাল পরিবর্তন এসেছে, তা কোনো রাজনৈতিক দল ধারণ করতে না পারলে সেই দলের ভবিষ্যৎ নাই।’

আরও পড়ুনঃ   বগুড়ায় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

বিএনপি পক্ষ থেকে পরিবেশকে উচ্চ পর্যায়ে রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, পুরো দেশের খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। পানির প্রবাহকে নিশ্চিত করতে খাল খনন খুবই জরুরি। ওয়াটার ম্যানেজমেন্টের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিএনপি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকের রহমান ৩০ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন জানিয়ে আমীর খসরু বলেন, ‘অনেক মাছ, পাখি ও গাছপালা দেখে আমরা বড় হয়েছিলাম তা এখন আর নাই। প্রকৃতিকে ফিরিয়ে আনতে কাজ করতে হবে। পরিবেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে সমাধানে কাজ করবে বিএনপি।’

আরও পড়ুনঃ   ‘সরকার পতনে ছাত্রদল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে’

পরিবেশের ক্ষেত্রে তরুণ ও অবসরপ্রাপ্তদের সঙ্গে নিয়ে দেশের অর্থনীতিতে সম্পৃক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘বিগত সময়ে গণতন্ত্র না থাকায় রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার আওতায় ছিল না। আমরা সব রাজনৈতিক দল একসঙ্গে বসে কথা বলছি এটা আগে দেখা যায়নি। এটাই গণতন্ত্র। রাজনীতির সংস্কৃতি পরিবর্তন না করতে পারলে ১০০ সংস্কার করেও লাভ নেই।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১০

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

১১

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

১২

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

১৩

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১৪

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১৫

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১৬

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৭

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৮

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৯

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

২০

Design & Developed by: BD IT HOST