২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে স্ট্যান্ড না থাকায় থানার মোড়ে দাড়িয়ে থাকে যাত্রীবাহী বাস সিএনজি ও অটো গাড়ী

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে বাস স্ট্যান্ড না থাকায় থানা মোড়ের রাস্তায় দাড়িয়ে থাকে যাত্রীবাহী বাস, সিএনজি অটো ভ্যানসহ অটো গাড়ি। ফলে, থানা মোড় থেকে গোল্লাপাড়া বাজার পর্যন্ত লেগে থাকা যানজটে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে চলাচলকারী যানবাহনসহ পথচারীদের। অপর দিকে যাত্রীদের জন্য যাত্রী ছাউনি না থাকায় বর্ষা মৌসুমে বাসের জন্য বৃষ্টিতে ভিজে দাড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। তবে, তানোর গোল্লা পাড়া বাজার চত্বরে তৈরি করা মিনি বাস স্ট্যান্ড ব্যবসায়ীদের দখলে চলে গেছে।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা আমনুরাগামী বাস দাড়িয়ে থাকে থানা মোড়ের পশ্চিমের রাস্তায় এবং আমনুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকে থানা মোড়ের দক্ষিণের থানার গেটের সামনের রাস্তায়। দীর্ঘদিনেও তানোর বাস স্ট্যান্ড তৈরি না করায় বাধ্য হয়েই মোড়ের দুই পার্শ্বের রাস্তায় দাড়িয়ে থাকে যাত্রী বাহী বাস। ফলে, যানজটের সৃষ্টি হচ্ছে এবং প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দূর্ঘটনাও।

আরও পড়ুনঃ   বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান

তানোর মোড়ের বাস মাস্টার মমিনুল হক মমিন বলেন, তানোর বাস স্ট্যান্ড না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাস চালক, যাত্রীসহ পথচারীদের। তিনি বলেন, থানা মোড়ের ছোট এই চত্বরের রাস্তায় যাত্রীদের উঠা নামা করার জন্য বাধ্য হয়েই থামাতে হয় বাস। তিনি আরো বলেন, এই মোড়েই সিএনজি, অটো গাড়ীও দাড়িয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বাস স্ট্যান্ড তৈরির দাবি জানিয়েছেন তিনি।

সিএনজি চালক মহাসীন আলী, বাস ও সিএনজি স্ট্যান্ড না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যানবাহন ও পথচারীদের। তিনি বলেন, কলেজ গেটের ভেতরের ফাঁকা জায়গায় সিএনজি জড়ো করে রাখা হয়েছে, সেখান থেকে সিরিয়ালের জন্য ২/১ সিএনজি থানা মোড়ে এনে যাত্রী তুলে ছেড়ে যায়। তিনি বাস স্ট্যান্ডসহ সিএনজি স্ট্যান্ড নির্মানের দাবি জানিয়েছেন। একই সাথে ছোট থানা মোড়ে যানজট নিরসনে গোল চত্বর তৈরি খুবই জরুরী।

আরও পড়ুনঃ   বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে সরকার

থানা মোড়ের চা দোকানী বিপুল কুমার দাস বলেন, তিন মাথারছোট এই মোড়ে বাস, সিএনজি ও অটো ভ্যান ও অটো গাড়ী দাড়ি থাকার পাশাপাশি পথচারীদেরকেউ এই মোড় দিয়েই চলাচল করতে হচ্ছে জীবনের ঝুকি নিয়ে। তিনি বলেন, থানা মোড়ে যানজট লেগে থাকে সব সময়ই। পথচারী মনজুর রহমান বলেন, মোড় দিয়ে শিক্ষার্থীসহ সবাইকেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তা প্রশস্ত ও গোল চত্বর করা জরুরী।

তানোর পৌর সভার কার্য্যসহকারী মাহাবুর রহমান বলেন, দীর্ঘদিন আগে থানা মোড়ের রাস্তা প্রসস্থসহ গোল চত্বর নির্মানের নকশা তৈরি করে বাজেটের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিলো। কিন্তু বরাদ্ধ আসেনি। তিনি বলেন, বাস স্ট্যান্ড তৈরির জন্য জায়গা সংকলোনের জন্য উদ্যোগ নিয়ে আর এগোনো যায়নি। তিনি বলেন, থানা মোড়ে গোল চত্বর ও রাস্তা প্রশস্ত করা হলে সমস্যা দূর হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST