২৫ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় ঘোষণা ছাড়াই মহিলা দলের কমিটি গঠন নিয়ে এক পক্ষের সংবাদ সম্মেলন

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় কোন রকম পূর্ব ঘোষণা ছাড়া মূল ধারার নেতা- কর্মীদের বাদ দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উপজেলা এবং ভবানীগঞ্জ পৌরসভা শাখার কমিটি গঠনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। দলের উপজেলা শাখার সাবেক সভানেত্রী রিনা ইসলাম এসব অভিযোগ করেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় বাগমারা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে জেলা সভানেত্রীকে দায়ি করে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কমিটি গঠনের জন্য শুক্রবার বিকেলে দেউলা রাণীরিভার স্কুল মাঠে এই কর্মীসভা আয়োজন করা হয়েছে। দলের মূলধারার কর্মী হিসেবে দাবিদার কর্মীদের বলা হয়নি বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে রিনা ইসলাম বলেন, তিনি দীর্ঘদিন ধরে দলের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে হুমকি, নির্যাতন ও ভয়ভীতি উপেক্ষা করে সংগঠনকে শক্তিশালী এবং সংগঠিত করার জন্য কাজ করে আসছেন। এছাড়াও নয় বছর ধরে মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনের সব ধরনের কর্মসূচি পালন করে আসছেন। বিএনপির সব ধরনের কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন। তবে গত ৫ আগস্টের পর থেকে সংগঠনে কিছু অতিথি পাখির আগমন ঘটে। যাদের দীর্ঘ ১৬-১৭ বছর ধরে দলের কোনো কর্মসূচিতে দেখা যায়নি, দলের কর্মীরাও তাঁদের চেনেন না। তাঁর বা দলের মূল ধারার নেতা- নেত্রীর না জানিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে বলে শুনেছেন। তিনি অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার (২৪জুলাই) রাতে রাজশাহী শহরে বসে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শুনেছেন। ওই কমিটিতে এক বিএনপি নেতার আস্থাভাজন হিসেবে পরিচিত নিহার বানুকে সভানেত্রী ও রুপালি খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে কর্মী সভার মাধ্যমে গোপনে গঠন করা পকেট কমিটির নাম ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

আরও পড়ুনঃ   দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে থাকুন: মিলন

সম্মেলনে উপস্থিত ভবানীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মহিলা দলের সাবেক সভানেত্রী শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, তাঁকেও সভার বিষয়ে কিছুই জানানো হয়নি। বিএনপির উপজেলার এক নেতার আস্থাভাজন না হওয়াতে তাঁদের বাদ দিয়ে কমিটি গঠন করা হবে।

সম্মেলনে দাবি জানানো হয়, পকেট কমিটি গঠন না করে কমপক্ষে সাতদিন আগে ঘোষণা দিয়ে গণতান্ত্রিক ভাবে কমিটি গঠন করা হোক। মূল ধারার নেতা কর্মীদের বাদ দিয়ে কর্মী সভা করলে তা মানা হবে না বলে ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনে রিনা ইসলাম জানান, এর আগে একাধিক বার সম্মেলনের তারিখ ঘোষণা করা হলেও জেলা সভানেত্রী সাড়া দেননি। বিভিন্ন বাহানা দিয়ে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ, বিএনপিকর্মীর মৃত্যু

জাতীয়তাবাদী মহিলা দলের জেলা শাখার সভানেত্রী শামসাদ বেগুম মিতালি মুঠোফোনে আগের দিন কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকার কারণে কর্মীসভার মাধ্যমে কমিটি গঠন করা হবে। তিনি দাবি করেন, বাগমারা উপজেলা এবং ভবানীগঞ্জ পৌরসভায় দলের কোনো কমিটি নাই। রিনা ইসলামকে কর্মী সভার কথা জানানোর কথা বলে জানান। তিনি বিএনপির কোনো নেতার চাপে বা কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে কমিটি গঠনের জন্য কর্মী সভা ডাকা হয়েছে কি না তা বলেননি। সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগমারা উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা দলের নেত্রী শাহিনা আক্তার, ডলি খাতুন, আকলিমা খাতুন, কমেলা বিবি, মিতা খাতুন প্রমুখ।

এদিকে নিহার বানু নামের সম্ভাব্য এক নেত্রী জানান, আমি আগে কোন কমিটিতে ছিলাম না। আগে যেহেতু কমিটি ছিল না তাই কোন পদে থাকা হয়নি। নতুন করে কমেটি হলে পদ পেতে পারি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST