২৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের পক্ষে থাকুন: মিলন

পবা–মোহনপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন গণসংযোগ ও পথসভা করেন।

স্টাফ রিপোর্টার : আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সকাল ১১টা থেকে পারিলা ইউনিয়নের খড়খড়ি বাজার এলাকা থেকে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। এ সময় বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। পরে দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার ও মাঠে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী প্রচার চালান। গণসংযোগকালে তার সঙ্গে থাকা নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে সালাম জানিয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। বাজার এলাকা প্রদক্ষিণ শেষে মিলন একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ৩

পথসভায় অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। ষড়যন্ত্র করে এ দলকে দমিয়ে রাখা যাবে না। দীর্ঘ ১৭ বছরেও বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা সফল হয়নি।” তিনি অভিযোগ করেন, কিছু দল ভোটার সমর্থন না পেয়েও নানা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং জনগণকে ধোঁকা দিচ্ছে। তিনি আরও বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে তারেক রহমানের নেতৃত্বের পাশে থাকতে হবে।” একই সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বী একটি দলের সমালোচনা করে বলেন, “ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা উচিত নয়।”

নির্বাচনে জয়ী হলে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন মিলন। তিনি বলেন, নারীদের উন্নয়নে বিশেষ কর্মসূচি, পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান, প্রাথমিক বিদ্যালয় থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা, রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, খাল খনন এবং কৃষি ইপিজেড গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ   বেনাপোল সীমান্তে ভারতীয় মাদকসদৃশ্য সিরাপসহ আটক ১

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এবারের নির্বাচন অন্যান্য সময়ের চেয়ে ভিন্ন। জনগণই ঠিক করবে কে সংসদে যাবে।” তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার কথা বলেন। এ সময় উপস্থিত স্থানীয় কয়েকজন সমর্থক দাবি করেন, পারিলা ইউনিয়নে ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন রয়েছে।

পারিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, পারিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম, সদস্য সচিব মোকলেসুর রহমান রিন্টু, বিএনপি নেতা শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

শিল্পখাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

নগরীতে বিশেষ টিমের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৭ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১২

এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা

১৩

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ

১৪

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

১৫

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

১৬

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

১৭

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

১৮

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

১৯

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

২০

Design & Developed by: BD IT HOST