১৫ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে প্রতিবন্ধী কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, আটক ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: রাতে গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করতে গিয়ে এক খেজুর গাছ চাষী সহযোগী আরও ২ জনের সহায়তায় ১৫ বছর বয়সী এক শারিরীক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ রাতেই অভিযুক্ত ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, কামরুল ইসলাম (৪৫), মনির হোসেন সরকার (৪০) ও মাহফুজ হোসেন (২৫)। তারা সকলেই ওই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুনঃ   রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের নতুন প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান

ধর্ষণের শিকার ওই কিশোরীর দাদি জানান, রাত ১০টার দিকে তার নাতনী বাইরের টয়লেটে গিয়ে দীর্ঘ সময়েও ফিরে না আসায় তিনি আশেপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে আম বাগানে তাকে পাওয়া যায়। এ সময় ওই কিশোরী তার দাদিকে জানায় তাকে কামরুল ও মনির মুখ চেপে বাগানে নিয়ে আসে এবং কামরুল তাকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর দাদি রাতেই প্রতিবেশীদের সহায়তায় থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণকারী ও সহযোগী ২ জনকে আটক করে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহাবুর রহমান জানান, রাতেই অভিযান চালিয়ে মশিন্দা গ্রাম থেকে অভিযুক্ত ৩ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ধর্ষণের সাথে সংশ্লিষ্টতা না থাকায় মাহফুজ নামে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীর বাবা বাদি হয়ে কামরুল ইসলাম ও মনির হোসেন সরকার এই দুইজনকে আসামী করে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

শনিবার দুপুরে নাটোর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST