২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

‘এই জায়গায় আসতে ৮ বছর সময় লেগেছে’

অনলাইন ডেস্ক : বলিউড পাড়ায় এখন নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন থ্রি’। এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রণবীর সিং এবং অভিনেত্রী কৃতি স্যানন। ২০২৬ সালের জানুয়ারি মাসে ছবিটি বড় পর্দায় আসার কথা রয়েছে।

আর এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এই উন্মাদনার মধ্যেই নতুন করে ভাইরাল হয়েছে কৃতি স্যাননের একটি পুরোনো ভিডিও।

একটি অ্যাওয়ার্ড সেরিমনিতে ভক্তরা তাকে এবং রণবীরকে কবে একসঙ্গে দেখা যাবে, এমন প্রশ্ন করেছিলেন। সেই প্রশ্নের উত্তরে কৃতির দেওয়া মন্তব্যই এখন নতুন করে নেটিজেনদের মুগ্ধ করছে। ভিডিওটিতে দেখা যায়, ‘মিমি’ ছবি নিয়ে কথা বলতে গিয়ে কৃতি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।

আরও পড়ুনঃ   সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

তিনি বলেছিলেন, “কোনো ছেলে বা মেয়েকে যখন ক্রমাগত বলা হয় ‘এত বড় স্বপ্ন দেখো না। স্বপ্ন সবসময় পূরণ হয় না’ অথবা ‘যোগাযোগ ছাড়া এখানে কিচ্ছু হবে না’, এর মানে এই নয় যে তুমি কিছু পারবে না। এক্ষেত্রে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু তুমি নিজে একদিন পারবে। আমার এই জায়গায় আসতে ৮ বছর সময় লেগেছে।”

ঠিক তখনই কৃতি রণবীর সিংয়ের একটি পুরোনো প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, “রণবীর সিং আমাকে বলেছিল, যেদিন আমি এবং তুমি দু’জনেই সেরা অভিনেতা-অভিনেত্রী হয়ে উঠব, সেদিন আমরা একসঙ্গে কাজ করব।”

আরও পড়ুনঃ   ইমরান খানের সঙ্গেও প্রেম ছিল রেখার, জামাই বানাতে চেয়েছিলেন অভিনেত্রীর মা

দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথম কৃতি এবং রণবীর একসঙ্গে কাজ করতে চলেছেন। জানা গেছে, ‘ডন থ্রি’ ছবিতে কিয়ারার বদলে অভিনয় করবেন কৃতি। এর আগে এই চরিত্রে কিয়ারা আদভানির অভিনয়ের কথা থাকলেও, অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। এরপর থেকেই গুঞ্জন ছিল যে কিয়ারার স্থলাভিষিক্ত হবেন কৃতি, যা এখন বাস্তবে রূপ নিতে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST