২০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ১৬টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় এক আসামি গ্রেপ্তারসহ ১৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি ইমরান মিঠু(২৯) রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার বাজেকাজলা এলাকার আবুল হোসেন ওরফে আবুল কাশেমের ছেলে।

ঘটনাসূত্রে জানা যায়, গত ১৬ জুলাই রাত সাড়ে ৩টায় বোয়ালিয়া মডেল থানার রানীনগর রেশমপট্টি এলাকায় এক দম্পতির সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী মো: পারভেজ হাসান ও তার স্ত্রী লক্ষ্মীপুর মোড় হয়ে অটোরিকশায় রামচন্দ্রপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ইসকন মন্দিরের সামনে পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা দুই অজ্ঞাতনামা ব্যক্তি তাদের রিকশার গতিরোধ করে। একজন হাতে হাসুয়া এবং অন্যজন টর্চলাইট দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা, পাঁচটি ব্যাংকের এটিএম কার্ড, জাতীয় পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। উক্ত ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া মডেল থানায় এজাহার দাখিল করলে একটি নিয়মিত ছিনতাই মামলা রুজু হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে ছিনতাইয়ের ঘটনায় নগদ টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ আসামিদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়।

পরবর্তীতে আজ ২০ জুলাই ভোর সাড়ে ৫টায় বোয়ালিয়া থানার এসআই মো: নাসির উদ্দিনের নেতৃত্বে র‌্যাব-৫ এর টেকনিক্যাল টিম ও আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের যৌথ সহায়তায় রাজশাহী নগরীর বাজেকাজলা এলাকায় অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ফোন ক্রয়ের আসামি মিঠুকে গ্রেফতার করা হয়। এসময় আসামির হেফাজতে থাকা এই ছিনতাইয়ের ঘটনার ছিনতাইকৃত ২টি মোবাইল ফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ১৬টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় অটোরিকশা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামী-ভাগিনার পরকীয়া দেখে ফেলায় দেবরকে হত্যা, গ্রেপ্তার ২

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়ক ও টোল প্লাজায় বিজিবি মোতায়েন

রেকর্ডভাঙা তাপে পুড়ছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও যুক্তরাজ্য

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে : রাসিক প্রশাসক

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মাদক বিক্রেতা গ্রেপ্তার

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা : আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

১১

ভূমিকম্পে কাঁপল দেশ

১২

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

১৩

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

১৪

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

১৫

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

১৬

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

১৭

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

১৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

১৯

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

২০

Design & Developed by: BD IT HOST