৯ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বগুড়ায় অটোরিকশা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৭

বগুড়া প্রতিনিধি : বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের উত্তর চেলোপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে তাঁরা পুলিশের কাছে ধরা পড়ে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের জাকারিয়া (২৪) পলাশবাড়ি গ্রামের মামুন ইসলাম (২৩) চালিতাবাড়ি গ্রামের মেহেদী হাসান (২৪) মহাস্থান মোল্লাপাড়া গ্রামের জহির মোল্লা (১৯) গোকুল গ্রামের মেহেদী হাসান (২০) মহাস্থান পাথরপট্টির রিমন (১৯) এবং মহাস্থান প্রতাপবাজু গ্রামের রহমত আলী স্বপ্ন (১৯)।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় মহিলা কাউন্সিলর আইরিন পারভিন আটক

উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে—রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি, লাঠি ও চাকু।

গ্রেপ্তার সাতজনের মধ্যে জাকারিয়া ও মেহেদী হাসান জানায়, মহাস্থান এলাকার হিজড়াদের সঙ্গে বগুড়া শহরের সাবগ্রাম এলাকার হিজড়াদের চাঁদা তোলা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জেরে মহাস্থানের হিজড়াদের এক নেত্রী তাদেরকে ভাড়া করে। তারা সাবগ্রাম এলাকার হিজড়াদের যে কোনো একজনকে খুন করার উদ্দেশ্যে মহাস্থান থেকে সিএনজিচালিত অটোরিকশায় সাবগ্রাম যাচ্ছিল। পথিমধ্যে শহরের উত্তর চেলোপাড়ায় পুলিশের চেক পোস্টে তারা ধরা পড়ে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল

জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন শনিবার এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা হিজড়াদের এক গ্রুপের পক্ষ নিয়ে আরেক গ্রুপের হিজড়াকে খুন করতে সাবগ্রাম এলাকায় যাচ্ছিল।

এ বিষয়ে আর কারা জড়িত এবং কত টাকা চুক্তি হয়েছিল তা জানা যায়নি। গ্রেপ্তারকৃত সাতজনের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। আদালতে রিমান্ডের আবেদন করা হবে। রিমান্ড পেলে বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST