৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

হত্যাকাণ্ডের পর গা ঢাকা, একসঙ্গে গ্রেপ্তার হলেন রাজশাহীর ৭ আসামি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীর চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের পর সাত আসামি পালিয়ে গিয়ে দিনাজপুরে লুকিয়ে ছিলেন। সেখান থেকেই তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিরা মামলার এক থেকে সাত নম্বর পর্যন্ত এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তার সাতজন হলেন—গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর শিয়ালমারা গ্রামের আশরাফুল ইসলাম (৬০), তার ছেলে আকবর আলী (২৮) ও বাবর আলী (১৯); নারায়ণপুর গ্রামের মফিজুল ইসলাম (৫০), তার ভাই সাদ্দাম হোসেন (৩৭) এবং মফিজুলের দুই ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৭

মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত মধ্যরাতে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হায়াতপুর পূর্বপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

এর আগে গত রোববার (৬ জুলাই) বিকেলে গোদাগাড়ীর আইহাই সাগরা মোড়ে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) এর ওপর হামলা চালায় আসামিরা। তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেদিন রাতেই তিনি মারা যান।

এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার নিহতের পরিবার গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে এজাহারনামীয় ৭ আসামিকে গ্রেপ্তার করল র‌্যাব।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যাকাণ্ড: খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার

র‌্যাব-৫, রাজশাহীর উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক উত্তরভূমিকে বলেন, “হত্যাকাণ্ডের পর আসামিরা প্রধান আসামি আশরাফুলের চাচার বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন। কেউ ভারতে পালানোর চেষ্টা করছিলেন, কেউ দেশের ভেতরে আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন।”

“আমরা সময়মতো অভিযান চালিয়ে সবাইকে গ্রেপ্তার করি।”

তিনি জানান, গ্রেপ্তার আসামিদের রাজশাহীতে আনা হয়েছে এবং তাদের গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST