৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

অনলাইন ডেস্ক : এজবাস্টনে ইংল্যান্ড বনাম ভারত হাই-ভোল্টেজ দ্বৈরথে আবারও আলোচনায় বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখাচ্ছেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি এই আম্পায়ার।

এজবাস্টন টেস্টে অসাধারণ আম্পায়ারিংয়ে এখন প্রশংসা কুড়াচ্ছেন সৈকত। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও দারুণ খুশি সৈকতের আম্পায়ারিংয়ে। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডকে ৩৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারত। হাই-ভোল্টেজ ম্যাচটিতে বেশ কিছু সঠিক সিদ্ধান্ত দিয়ে নজর কেড়েছেন শরফুদ্দৌলা সৈকত।

আরও পড়ুনঃ   দ্বিতীয় পাতা

ম্যাচে মোট ১০ বার সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ নেওয়া হয়। এর মধ্যে মাত্র ২ বার সৈকতের সিদ্ধান্ত বদল করতে হয়েছে। বাকি ৮ বারই সঠিক ছিল। চাপের মুহূর্তে বারবার সঠিক সিদ্ধান্ত দিয়ে গেছেন সৈকত। ম্যাচে এমন দুর্দান্ত আম্পায়ারিংয়ের ফলে সৈকতকে প্রশংসায় ভাসিয়েছেন ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়া এক্সে (সাবেক টুইটার) এক বার্তা দিয়ে হার্শা লিখেছেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। আপনি ক্রিস গ্যাফেনির কাছ থেকে স্ট্যান্ডার্ড আম্পায়ারিং প্রত্যাশা করবেন তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন দুর্দান্ত।’

আরও পড়ুনঃ   বিশ্ববাজারে যৌথভাবে হালাল পণ্য উৎপাদন করতে পারে মালয়েশিয়া-বাংলাদেশ: ড. ইউনূস

টেস্টের পঞ্চম দিনে গতকাল (রোববার) ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকে সৈকতকে আউট দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বইছে প্রশংসার ঝড়। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারে ওয়াশিংটন সুন্দরের করা বলে এলবিডব্লিউ হন স্টোকস। শুরুতে দেখে স্টোকসের প্যাডে নাকি ব্যাটে আগে বল লেগেছে তা বোঝা যাচ্ছিল না। তবে সুন্দর আউটের আবেদন করলে আম্পায়ার সৈকত আউট দেন। স্টোকস বেশ অবাক হন, রিভিউও নেন। টিভি রিপ্লেতে দেখা যায় সৈকতই ছিলেন সঠিক, স্টোকস ছিলেন আউট। এর আগেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সৈকতের পক্ষে ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১০

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১১

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১২

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৩

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৪

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৫

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৭

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৯

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST