১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

মিষ্টি হাসিতে ধরা দিলেন রোজা

অনলাইন ডেস্ক : চলতি বছরের শুরুতে জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান সবাইকে চমকে দিয়ে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। বর্তমানে এই তারকা দম্পতি বেশ ভালো সময় কাটাচ্ছেন, যার ঝলক তারা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি রোজা আহমেদ তার নতুন কিছু ছবি শেয়ার করে নেটিজেনদের মন জয় করেছেন।

রোজা আহমেদ তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিছু নতুন ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে একটি সোফায় বসে মিষ্টি হাসিতে ক্যামেরাবন্দী হতে দেখা যায়। তার এই স্নিগ্ধ হাসিতে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ছবির ক্যাপশনে রোজা লিখেছেন, ‘সোনালী সুতোর কাজ, গল্পে ভরা এক মন।’

আরও পড়ুনঃ   চলচ্চিত্র থেকে ‘সেন্সর’ বাদ, সার্টিফিকেশন বোর্ডের ঘোষণা তথ্য উপদেষ্টার

ছবিগুলো প্রকাশের পর পরই তার কমেন্ট বক্স ভরে উঠেছে নেটিজেনদের প্রশংসায়। আয়রা ইসলাম নামের একজন লিখেছেন, ‘অসাধারণ সুন্দর লাগছে আপু।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। আরেকজন মন্তব্য করেছেন, ‘কী মার্জিত, কী সুন্দর, দেখতে একদম অসাধারণ লাগছে।’ তার রূপ ও সারল্য দেখে অনেকেই মুগ্ধতা প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ   আয়নাঘর নিয়ে সিনেমা, কাজে অসম্মতি জানালেন পায়েল

উল্লেখ্য, রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেন।

পেশাগতভাবে একজন সফল মেকআপ আর্টিস্ট হওয়ার পাশাপাশি তিনি একজন উদ্যোক্তাও। তাহসানের সঙ্গে তার বিয়ে হওয়ার পর থেকে তিনি আরও বেশি পরিচিতি লাভ করেছেন এবং ভক্তদের কাছে এখন তিনি পরিচিত মুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST