১৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বাজেট ও ট্যাক্স নিয়ে মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ বাফুফে সভাপতির

অনলাইন ডেস্ক : সম্প্রতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ হয়েছে। সেই বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ হয়েছে দুই হাজার কোটি টাকার উপর। এত টাকার বাজেটের বড় অংশ ব্যয় হয় প্রশাসনিক খাতে। ক্রীড়ার উন্নয়ন ও প্রশিক্ষণে বরাদ্দ তুলনামূলক কম। বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল ক্রীড়া খাতে বাজেট বরাদ্দ ও ট্যাক্স আরোপ নিয়ে ক্রীড়া ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন।

বাফুফে সভাপতি আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে প্রারম্ভিক মন্তব্যে বলেন, ‘বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ হয় স্বল্প। সেটা সকল ফেডারেশনে বন্টনে আরো সীমিত হয়ে পড়ে। বাফুফের পক্ষ অনুরোধ যেন ক্রীড়া খাতে বরাদ্দ বাড়ানো হয়।’ বরাদ্দ বৃদ্ধি ছাড়াও ক্রীড়া সামগ্রী ট্যাক্স নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘ক্রীড়া সামগ্রী আনার ক্ষেত্রে ৩৬ শতাংশ ট্যাক্স দিতে হয়। যা ক্রীড়া বান্ধব নয়। একে তো ক্রীড়ায় বাজেট কম অন্য দিকে অতিরিক্ত ট্যাক্স। যা ক্রীড়া বান্ধব নয়।’

আরও পড়ুনঃ   বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন আর্জেন্টাইন তারকা

প্রারম্ভিক মন্তব্যের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। সেখানে বাজেট বরাদ্দ নিয়ে বাফুফের প্রয়োজনীয়তা সম্পর্কে সভাপতি বলেন, ‘বিগত কমিটি বছরে ৩০ কোটি টাকা সরকারের কাছ থেকে চেয়েছিল। আমরা এখনো চাইনি। তবে আমাদেরও সেই রকম প্রয়োজন। আমরা স্পন্সর ও নানা মাধ্যম থেকে সেটা মেটানোর চেষ্টা করছি৷’ ট্যাক্স নিয়ে বাফুফে সভাপতি পার্শ্ববর্তী ভারতের উদাহরণ দিয়ে বলেন, ‘ভারতে ক্রীড়া সামগ্রীর উপর ১২ শতাংশ কর। আমাদের এখানেও ৩৬ শতাংশ থেকে কমে এ রকম করা যেতে পারে।’

আরও পড়ুনঃ   ঢাকায় ফ্ল্যাট পাচ্ছেন জুলাইয়ে আহতরা, ব্যয় ১,৩৪৪ কোটি টাকা

বাজেটে করে অর্থ মন্ত্রণালয়। সেই বরাদ্দ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন ফেডারেশনে বন্টন করে। তাই বাফুফে সভাপতি দুই মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘অর্থ ও ক্রীড়া দুই মন্ত্রণালয়ের কাছে বাফুফের পক্ষ থেকে অনুরোধ ক্রীড়া খাতে বাজেট বৃদ্ধি এবং ট্যাক্স কমানোর অনুরোধ করছি। আশা করি তারা এটি বিবেচনা করবেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST