১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল-রুপা

অনলাইন ডেস্ক : মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা। বুধবার (১১ জুন) সন্ধ্যায় তারা প্যারোলে মুক্তি পেয়েছেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী এই দম্পতিকে ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য সাময়িক মুক্তি দেওয়া হয়েছে বলে ঢাকা বিভাগের কারা-মহাপরিদর্শক জাহাঙ্গীর কবির নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   আইনি সহযোগিতার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

হোসনে আরা বেগমের জানাজা আজ রাত ৯টায় ঘাগড়া গ্রামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রূপার ভাগ্নে নবনীল সরকার জানিয়েছেন, রুপা সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন। তিনি ময়মনসিংহের পথে আছেন এখন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হোসনে আরা বেগম মারা যান বলে জানান নবনীল।

আরও পড়ুনঃ   কুমিল্লায় জোড়া খুন : ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পরিষদের আয়োজনে চেক বিতরণ

তানোরে এসএসসি পরীক্ষার্থীকে দলবেঁধে শ্লীলতাহানি ও মারপিটের ঘটনায় মামলা, ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

নগরীতে ট্রাফিক কনস্টেবলের চেষ্টায় শিশু ‘অপহরণ’ ব্যর্থ

জেলা প্রশাসকের উদ্যোগে বাস চলাচল শুরু

কামারগাঁ ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

ভূমিসেবা মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজশাহী সার্ভে ইনস্টিটিউটে ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা শুরু

নতুন রাজশাহী বিনির্মাণের কারিগর রাসিক প্রশাসক রিটন

বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে : ভূমিমন্ত্রী মিনু

যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

১০

নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের ‘জিনাপাটি’

১১

বিপিজেএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার কাজ করছে – ভূমিমন্ত্রী

১৩

আগামী ১৯ মে শুরু হচ্ছে ‘ভূমিসেবা মেলা’

১৪

সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

১৫

নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা আরএমপি কমিশনারের

১৬

রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

১৭

জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

১৮

রাজশাহী কোর্ট কলেজে নবীনবরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

১৯

চামড়া দেশের রপ্তানি খাতের অন্যতম সম্ভাবনাময় খাত : শিল্পমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST