১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

হারের পর যে বার্তা দিলেন হামজা চৌধুরী

অনলাইন ডেস্ক : দর্শকদের তুমুল উন্মাদনার শেষটা হলো হতাশার হারে। এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। হামজা চৌধুরী ও সামিত সোমদের মতো প্রবাসী হেভিওয়েট ফুটবলারদের কারণে দেশের ফুটবলে নতুন করে জোয়ার উঠেছে। যার রেশ দেখা গেছে গতকালকের ম্যাচে। কানায় কানায় পূর্ণ ছিল গ্যালারি। যে উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে সমর্থকরা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন, তা রূপ নেয় বিষাদ মুহূর্তে।

জাতীয় দলের জার্সিতে নিজের দায়িত্বটা ঠিকঠাকই পালন করেছেন হামজা চৌধুরী। প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর পাশাপাশি নিজেও গোলের সুযোগ তৈরি করেছেন। হতাশার হারের সমর্থকদের আশার বার্তা দিলেন হামজা। লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানালেন ব্রিটিশ বংশোদ্ভূত এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে দেওয়া এক বার্তায় হামজা লেখেন, ‘আমরা যেমনটা চেয়েছিলাম, তা হয়নি! কিন্তু দল ও জাতি হিসেবে আমরা গর্বিত হতে পারি!! আমাদের ইতিবাচক থাকতে হবে, কারণ এটা তো মাত্র শুরু। ইনশাআল্লাহ খুব শিগগিরই আমরা সেই জায়গায় পৌঁছাব, যেখানে পৌঁছাতে চাই! ভালোবাসা ও সমর্থনের জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। দেখা হবে অক্টোবরে।’

আরও পড়ুনঃ   ভারতে মারা যাওয়া ব্যাডমিন্টন আম্পায়ার রাসেলকে শেষ শ্রদ্ধা

সিঙ্গাপুরের কাছে হারের পরেও এএফসি বাছাইপর্বে ‘গ্রুপ-সি’ তে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ। হংকংয়ের কাছে ১-০ গোলে হারের পর ভারত চলে গিয়েছে গ্রুপের তলানিতে। ১ গোল করার সুবাদে বাংলাদেশ গোল ব্যবধান ও পয়েন্টে সমান থাকলেও গ্রুপে ভারতের ওপরেই আছে।

গ্রুপ-সি তে এখনও বাকি আছে ৪ ম্যাচ। বাংলাদেশের পরের মিশন হংকং। তবে ৪ ম্যাচ বাকি থাকলেও নিজেদের কর্ম পরিকল্পনা সাজাতে এখন থেকেই সমীকরণে চোখ রাখতে হচ্ছে বাংলাদেশের ফুটবলকে। আর সেটা খুব একটা সহজ বার্তা দিচ্ছে না হ্যাভিয়ের ক্যাবরেরাকে। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচের জন্য সামনের দিনগুলোতে বেশ বড় একটা পরীক্ষা দিতে হচ্ছে সেটা নিশ্চিত।

আরও পড়ুনঃ   যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এর ৫৪ তম শাহাদত বার্ষিকী পালন

২০২৭ এএফসি বাছাইপর্বের ম্যাচে এই মুহূর্তে সব দলেরই বাকি আছে ৪টি করে ম্যাচ। গ্রুপের শীর্ষে থাকা দলই এখান থেকে এএফসি কাপে যাবে। আপাতত সেই অবস্থান দখলে রেখেছে সিঙ্গাপুর। পূর্ব এশিয়ার দেশটি যদি বাকি সব ম্যাচেই জেতে তবে তাদের পয়েন্ট হবে ১৬। হংকংয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। অন্যদিকে বাংলাদেশ এই পর্যায় থেকে সর্বোচ্চ অর্জন করতে পারবে ১৩ পয়েন্ট। ভারতেরও সম্ভাব্য সর্বোচ্চ পয়েন্ট বাংলাদেশের সমান ১৩।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরো অঞ্চল পোড়ার আগেই ইরান যুদ্ধ বন্ধ করতে হবে: এরদোয়ান

হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা

বিজিবির পৃথক অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

নিয়ামতপুরে দুর্বৃত্তদের ‘প্রতিহিংসার’ আগুনে পুড়ে ছাই কৃষকের খড়ের গাদা

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

রাসিক কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

বেনাপোল বন্দর দিয়ে ৫ হাজার টন চাল আমদানি

ধর্ষণ মামলায় জামিন পেলেন হিরো আলম

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন এমপি, খেলেন সাধারণ রোগীদের খাবার

১০

বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১১

নগরীতে ডিবি ও র‌্যাবের যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ

১৩

রাজশাহীতে ৩০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১৪

শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

১৫

হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

১৬

বিগত ১৬ বছর দেশে বিরোধী দল বলে কোনো কিছু ছিল না : রাজশাহীতে নাহিদ ইসলাম

১৭

এ্যাডভোকেট বার এসোসিয়েশন সকল উন্নয়নে কাজ করা হবে : এমপি মিলন

১৮

দুর্গাপুরে কৃষিজমির টপসয়েল রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৯

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST