১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ফের আদালতের দ্বারস্থ হলেন আয়েশা জুলকা

অনলাইন ডেস্ক : চার বছর আগে বলিউড অভিনেত্রী আয়েশা জুলকার পোষ্য কুকুর রকিকে অত্যাচার করে খুন করেছে তাঁর কেয়ারটেকার। সেই অভিযোগ নিয়ে আদালতে মামলাও করেছিলেন আয়েশা। এমনকি জেলও হয়েছিল আয়েশার কেয়ারটেকার রামনাথ্থুর। কিন্তু জামিনও পেয়ে যায় সে।

এবার সেই পুরনো মামলা নিয়ে ফের সরব হলেন বলিউড অভিনেত্রী। তাঁর কথায়, কঠিন শাস্তি পাওয়া উচিত অভিযুক্তের।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আয়েশা জুলকার পোষ্য রকির ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পোষ্যর মৃত্যু হয়েছে শ্বাস আটকে এবং তার দেহে ক্ষতের দাগও পাওয়া গেছে। মৃত অবস্থায় পানির ট্যাংক থেকে উদ্ধার হয়েছিল আয়েশার পোষ্য রকি।

আরও পড়ুনঃ   সিনেমার জন্য বড় ঝুঁকি নিয়েছিলেন মাধুরী

এই ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করেই মুম্বাই হাইকোর্টে নতুন মামলা করলেন আয়েশা। আদালতের কাছে আয়েশার আর্জি, কঠিনতর শাস্তি দেওয়া হোক অভিযুক্তকে। যাতে ভবিষ্যতে এমনটা কেউ না করতে পারে।

আমির খানের বিপরীতে ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমাতে অভিনয়ের পর আয়েশা জুলকাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। কখনো অক্ষয়, কখনো ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধে একের পর এক সিনেমা করেছেন। ১৯৯৮ সালে ‘হিম্মতওয়ালা’ রিলিজের পর থেকে সিনেমার সংখ্যাও তিনি কমাতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছেন, বলিউড থেকে সরে দাঁড়ানোটা তাঁর সুচিন্তিত সিদ্ধান্ত। অভিনেত্রী বলেন, ‘কোনো প্রজেক্টের অংশ হিসেবে আমি সেখানে কোনো অবদান রাখতে পারছি কি না, সেটা গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ   রঙবাজার-এর ফার্স্ট লুক প্রকাশ্যে

 

কিন্তু সেটা তখনই একমাত্র সম্ভব, যদি আমাকে অভিনয়ের সুযোগ দেওয়া হয়।’
তবে দীর্ঘ সময় পর নতুন করে পর্দায় ফিরেছেন আয়েশা। ইতিমধ্যে ওটিটিতে কাজ করেছেন। ২০২৩ সালের কমেডি সিরিজ ‘হ্যাপি ফ্যামিলি কন্ডিশনস অ্যাপ্লাই’তে দেখা গেছে অভিনেত্রীকে। এতে আরো ছিলেন রাজ বাব্বর, রত্না পাঠক শাহ, অতুল কুলকার্নির মতো তারকারা।

 

এরপর ওটিটি প্রোজেক্ট ‘হাশ হাশ’-এ দেখা গেছে আয়েশাকে। এতে আরো অভিনয় করেছেন জুহি চাওলা, কৃতিকা কামরা ও সোহা আলী খানের মতো তারকারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST