১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ঈদ উপলক্ষে চাঁদাবাজদের ধরতে বিশেষ কৌশল নিয়েছে র‌্যাব

স্টাফ রিপোর্টার : চাঁদাবাজদের ধরতে বিশেষ কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। তিনি বলেছেন, ‘চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে বছরব্যাপী অভিযোগ নো আছেই। এর পাশাপাশি আসন্ন ঈদের আগে তাদের ধরতে বিশেষ কৌশল নেওয়া হয়েছে। তবে এখনই সে কৌশল আমরা জানাচ্ছি না।’

রোববার বেলা ১১টায় রাজশাহীর সবচেয়ে বড় পশুর হাট সিটিহাটে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, ‘রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাটে বড় বড় কোরবানির পশুর হাট আছে। তাই এসব এলাকায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে মহাসড়কে যেন কোনো রকম চাঁদাবাজি না হয় তার জন্য র‌্যাবের চেকপোস্ট বসানো হয়েছে। গভীর রাতে র‌্যাবের তৎপরতা আরও বাড়ানো হয়েছে।’

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি ধ্বংস করে : শেখ হাসিনা

র‌্যাব অধিনায়ক বলেন, ‘কোন ধরণের চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, পশুর হাটে পশু তোলা নিয়ে জোর-জুলুম যেন না করা হয়, তার জন্য বড় বড় হাটগুলোতে র‌্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের পাশেই স্থাপন করা হয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। এখান থেকে হাটে আসা ক্রেতা-বিক্রেতারা গরমে অসুস্থ বোধ করলে সহজেই চিকিৎসা নিতে পারবেন। জটিল পরিস্থিতি তৈরী হলে র‌্যাবের অ্যাম্বুলেন্সে তাদের হাসপাতালে নেওয়া হবে।’

আরও পড়ুনঃ   কবি নজরুলের পাশেই সমাহিত হবেন হাদি— ইনকিলাব মঞ্চ

তিনি জানান, জাল টাকা শনাক্তকরণের জন্য হাটে মেশিন রাখা হয়েছে। র‌্যাবের গোয়েন্দা নজরদারিও চলছে। ঈদ পরবর্তী সময় পর্যন্ত এই ব্যবস্থা অব্যহত থাকবে। ঈদের আগে হাটে আসা ক্রেতা বিক্রেতাসহ সকলেই নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারবেন বলে তারা আশা করছেন।

উল্লেখ্য, এক সপ্তাহের বৈরি আবহাওয়ার পর রোববার থেকে জমে উঠেছে রাজশাহীর সিটিহাট। এখন থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই কোরবানির পশু কেনাবেচা হবে এখানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST