৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ভিন্ন পোজে নজর কাড়লেন তিশা

অনলাইন ডেস্ক : আগের চেয়ে এখন কাজের পরিমাণ অনেকটাই কমিয়ে দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। মানসম্মত না হলে কোনো কাজেই নিজেকে যুক্ত রাখেন না বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী অংশ নিয়েছিলেন বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি।

পুরস্কার পাওয়ার পর তিনি জানান, আগামী ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি কাজ করেছেন। তবে এই মুহূর্তে কাজের ব্যস্ততা অনেকটা কমই অভিনেত্রীর; তাই তো দেশের বাইরে ছুটির আমেজে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে তাকে।

আরও পড়ুনঃ   বিচ্ছেদের পর ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয় আমাকে : সামান্থা

বর্তমানে তানজিন তিশা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, রোজভেল্ট আইল্যান্ডে। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। তিশার ফ্রেমে তখন ম্যানহাটনের বিখ্যাত সিটি স্কাইলাইনও দেখা যায়।

ছবিতে দেখা যায়, গাঢ় গোলাপি রঙের স্যাটিন ম্যাটারিয়ালের লম্বা স্কার্ট পরেছেন তানজিন তিশা, সঙ্গে রয়েছে উজ্জ্বল কমলা টপস। ওপরে পরেছেন হালকা বাদামি রঙের কার্ডিগান, যার সাদা পশমের কলার অভিনেত্রীকে দিয়েছে এক অনন্য লুক।
এছাড়াও স্টাইলিশ চশমা, হালকা মেকআপ এবং খোলা চুলে তিশা ছিলেন একেবারেই মোহময়ী। পায়ে সাদা স্নিকার্সও নজর কাড়ে অনেকের।

আরও পড়ুনঃ   বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

বিভিন্ন পোজে তোলা ছবিগুলোতে তিশাকে দেখা গেছে কখনও পেছন ফিরে ক্যামেরার দিকে তাকিয়ে, আবার কখনওবা খোলা চুলে মৃদু হাসিতে ক্যামেরাবন্দি হতে। তার এই লুক এবং ভঙ্গিমা নজর কেড়েছে ভক্ত ও নেটিজেনদের- তা বলার বাকি রাখে না।

তানজিন তিশা অভিনীত ওটিটি কনটেন্ট ‘ঘুমপরী’ মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে। এই ওয়েবফিল্মে তার অভিনয় ছিল দর্শকপ্রিয় এবং প্রশংসিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১২

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৩

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

১৪

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

১৫

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

১৬

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

১৭

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১৮

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

১৯

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST