৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

১০০ ব্যবসায়ী নিয়ে ঢাকায় এলেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও

অনলাইন ডেস্ক : চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশাল প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে এসেছেন।

শনিবার (৩১ মে) দুপুরে ঢাকায় পৌঁছান তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন সরকারের এক শীর্ষ কর্মকর্তা।

সফরে তার সঙ্গে রয়েছেন প্রায় ১০০ জন ব্যবসায়ী ও বিনিয়োগকারী। মোট প্রতিনিধিদলের সদস্য সংখ্যা প্রায় ২০০ জন।

সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন চীনা বাণিজ্যমন্ত্রী। রোববার তিনি পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং বৈঠকে অংশ নেবেন। ওইদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসে উপস্থিত থাকার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আগামী ২ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও।

সফরসূচি অনুযায়ী, একইদিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচমেকিং সভা অনুষ্ঠিত হবে। এছাড়া চীনা প্রতিনিধিদলের একটি অংশ গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শনে যাবেন।

সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, চীনা বাণিজ্যমন্ত্রীর সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ-চীন যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ। তার সঙ্গে আসা প্রায় ১০০ জন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীর প্রতিনিধিদলের মোট সদস্য সংখ্যা ২০০ জনের মতো। আশা করা হচ্ছে, সফরকালে তারা বাংলাদেশে সম্ভাব্য কিছু বিনিয়োগের ঘোষণা দেবেন।

আরও পড়ুনঃ   ঈদুল ফিতরের ছুটি শেষে অফিস খুলছে আজ

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্র জানিয়েছে, সফরকালে দ্বিপাক্ষিক আমদানি-রপ্তানির বাধা দূরীকরণ এবং ব্যবসা-বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এ বিষয়ে চীন ইতোমধ্যে গত মার্চে একটি খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST