৩১ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ২

অনলাইন ডেস্ক : ইউক্রেনের কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, দক্ষিণ ইউক্রেনে রাতভর রাশিয়ার গোলাবর্ষণ ও পৃথক বিমান হামলায় দুইজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং নয় বছর বয়সী এক মেয়ে রয়েছেন বলে জানা গেছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেডোরভ টেলিগ্রাম প্ল্যাটফর্মে বলেছেন, রাশিয়া জাপোরিঝিয়া অঞ্চলের একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে। তাদের হামলার ফলে নয় বছর বয়সী একটি মেয়ে নিহত এবং ১৬ বছর বয়সী একটি ছেলে আহত হয়েছেন।

তিনি আরো বলেন, বিস্ফোরণে একটি বাড়ি ধ্বংস হয়েছে এবং বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

খেরসন অঞ্চলের গভর্নর ওলেকসান্ডার প্রোকুদিন টেলিগ্রামে লিখেছেন, খেরসন শহরে রাশিয়ার গোলাবর্ষণে ‘৬৬ বছর বয়সী এক ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন।’

আরও পড়ুনঃ   ইসরাইলের বন্দরে হামলার হুমকি ইয়েমেন হুথির

গত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের একটি অংশ ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

ইউক্রেনের খারকিভ শহরের মেয়র জানিয়েছেন, রাশিয়ার ড্রোন হামলায় খারকিভ শহরে একজন আহত হয়েছেন।
রাশিয়ায় কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার খিনস্টাইন জানিয়েছেন, ইউক্রেনের রাতের ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুদ্ধ বন্ধের জন্য কূটনৈতিক প্রচেষ্টা ত্বরান্বিত হয়েছে। উভয় পক্ষ এ মাসের শুরুতে তিন বছরেরও বেশি সময় পর তাদের প্রথম দফার সরাসরি আলোচনার জন্য মিলিত হয়েছে।

কিন্তু ইস্তাম্বুলে আলোচনায় কেবল বন্দি বিনিময় এবং যোগাযোগ রাখার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন, মস্কো তার শান্তির শর্তাবলী আগে থেকে না দিলে তার সরকার রাশিয়ার সাথে আরো আলোচনার ফলাফল আশা করে না।

আরও পড়ুনঃ   ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য

জেলেনস্কি টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, শান্তির দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি যুদ্ধবিরতি থাকতে হবে, আমাদের মানুষ হত্যা বন্ধ করতে হবে’।

ইউক্রেনীয় নেতা আরো বলেন, তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সাথে ‘ইস্তাম্বুলে সম্ভাব্য পরবর্তী বৈঠক এবং কোন পরিস্থিতিতে ইউক্রেন অংশগ্রহণ করতে প্রস্তুত’ তা নিয়ে আলোচনা করেছেন।

উভয়ই একমত হয়েছেন মস্কোর সাথে পরবর্তী দফার আলোচনা ‘সময় নষ্ট করা উচিত নয় এবং অপচয় করা উচিত নয়’।

রাশিয়া জানিয়েছে, তারা সোমবার দ্বিতীয় দফা আলোচনার জন্য ইস্তাম্বুলে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে কিয়েভ এখনও নিশ্চিত করেনি তারা যোগ দেবে কিনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের ৭১ গবেষকের গবেষণা সম্পন্ন

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমিমন্ত্রীর সাথে ডোমইয়াং মেটা কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী বেড়েছে সাড়ে ৭ হাজার

ইরানে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র, যুদ্ধবিরতি নিয়ে নতুন শঙ্কা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরানের নতুন শর্ত

রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

১০

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১১

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

১২

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

১৩

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

১৪

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১৫

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

১৬

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

১৭

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

১৮

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১৯

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST