২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর পবায় জামায়াত নেতা আজহার খালাস পাওয়ায় মিষ্টি বিতরণ

স্টাফ রিপোর্টার : একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিল করে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস দেওয়ায় রাজশাহীর পবা উপজেলায় মিষ্টি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার তার খালাস পাওয়ার খবর পেয়েই পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে আসা মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন জামায়াতের নেতাকর্মীরা।

হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জামায়াতের প্রার্থী অধ্যাপক মো. আবুল কালাম আজাদের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। পরে একটি আলোচনা সভাও করা হয়।

আরও পড়ুনঃ   লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না: জামায়াত আমির

সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, হড়গ্রাম ইউনিয়নের আমির এমদাদুল হক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কাশিয়াডাঙ্গা থানার সেক্রেটারি আব্দুল গাফফার।

সভায় তারা বলেন, ‘মিথ্যা মামলায় এটিএম আজহারুল ইসলামকে দীর্ঘদিন কারাবন্দি রাখা হয়েছিল। আজকের রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আওয়ামী সরকারের পতনের পর অনেক নিরপরাধ ব্যক্তি মুক্তি পেয়েছেন। আজহারুল ইসলামের বিরুদ্ধেও আনীত অভিযোগ ভিত্তিহীন ছিল, যা আইনজীবীরা আদালতে প্রমাণ করতে পেরেছেন।’

আরও পড়ুনঃ   গণসংবর্ধনাস্থলের পথে তারেক রহমান

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আপিল বিভাগের রায়ে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দেশের বিচারিক ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড থেকে কেউ আপিল বিভাগে খালাস পেলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন ২৭ জুন

১০

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই

১১

বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন

১২

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নগরীতে ইসকাফ সিরাপসহ ডিবির হাতে মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নগরীতে অ্যালকোহল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৬

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

১৭

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

১৮

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১৯

রাজশাহীতে ৪৯ বোতল ইসকাফ সিরাপ ও ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST