২৫ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

রাবির সঙ্গে উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী অস্ট্রেলিয়া

ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার মেঘা গুপ্তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

রাবি প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অস্ট্রেলিয়ার উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বমূলক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় যৌথ গবেষণা, শিক্ষক ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে সরিষা ফুলে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌ চাষীরা

প্রতিনিধিদল রাবির সঙ্গে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে। উপ-উপাচার্যদ্বয় অস্ট্রেলিয়ান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এসব ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলে আরও ছিলেন হাইকমিশনের বৃহত্তর দক্ষিণ এশিয়া অঞ্চলের শিক্ষা বিষয়ক সিনিয়র ডিরেক্টর মোস্তাফিজুর রহমান এবং কৃষি বিষয়ক সিনিয়র ডিরেক্টর মিনহাজ চৌধুরী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এ সময় রাবির বিভিন্ন অনুষদের অধিকর্তা, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এএইচএম খুরশিদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক প্রফেসর মো. আবু রেজাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST