৩০ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

লুণ্ঠনকারীদের ক্ষমতায় আনা যাবে না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক : দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। তিনি বলেন, মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। যারা লুন্ঠনকারী তাদেরকে ক্ষমতায় আনা যাবে না।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া।

ডা. মো. শফিকুর রহমান আরও বলেন, ‘প্রয়োজনীয় সংস্কার করেই দেশে ভোট করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই। ক্ষুধা, বেকার, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে ভালো মানুষ তৈরি করতে হবে। বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচারের আহ্বান জানাই।’

আরও পড়ুনঃ   জুলাই সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজশাহীতে জামায়াতের স্মারকলিপি

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল টিম পরিচালক মাওলানা মো. রফিকুল ইসলাম খাঁন। তিনি বলেন, স্বৈরাচার হাসিনা ছেচরা-চোরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে। তারা মানুষের ভোটার অধিকার নষ্ট করেছে কোটি কোটি টাকা পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতে হবে।

সন্মেলনে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম কেন্দ্রীয় জামায়াতের মজলিশে শুরা সদস্য মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় শুরা সদস্য অঞ্চল টিম সদস্য মো. নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক, সিরাজগঞ্জ জেলা আমির শাহীনুর আলম, শহর জামায়াতের আমির মো. আবিদুর রহমান সোহেল, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক, জয়পুরহাট জামায়াতের সহকারি সেক্রেটারি মো. হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মো. মামুনুর রশিদ, এস এম রাশেদুল আলম সবুজ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, শহর আমির মো. আনোয়ার হোসেন, সদর আমির মো. ইমরান হোসেন, কালাই উপজেলা আমির মুনছুর রহমান, আক্কলপুর উপজেলা আমির শফিউল হাসান দিপু,পাঁচবিবি উপজেলা আমির ডা. মো. সুজাউল ইসলাম, জামায়াত নেতা ফেরদৌস হোসেন, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা শিবির সভাপতি জুয়েল হোসেন, সাবেক শিবির সভাপতি আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারন সম্পাদক অ্যাডভোকেট আসলাম হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি তাপস কুমার মন্ডল প্রমুখ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST