২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন : শারমীন মুরশিদ

অনলাইন ডেস্ক : সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন।

তিনি বলেন, ‘নারীর অগ্রগতিকে এগিয়ে নিতে ও নারীর সক্ষমতা বৃদ্ধিতে সরকারের পাশাপাশি স্যোশাল সোসাইটির সমন্বিত উদ্যোগ ও কার্যক্রমকে এগিয়ে নিতে হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে একটি হোটেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ‘মাল্টি স্টেকহোল্ডার কনসালটেশন অন আউটকাম অব দ্য সিক্সটি-নাইন সেশন অন দ্য কমিশন অন দ্য স্ট্যাটাস অব ওমেন (সিএসডব্লিউ) কনসালটেশন’ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় সমাজকল্যাণ উপদেষ্টা এ কথা বলেন।

আরও পড়ুনঃ   নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় নারী সংস্কার কমিশনের প্রধান শিরীন শারমিন হক, ইউএনওমেন এর রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব দিলারা বেগম বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, নারী ও মেয়েদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। নারী সংস্কার কমিশনের রিপোর্টে নারীর অধিকার ও সমতা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নেও নারী কমিশন কাজ করছে। এই কমিশনে জুলাই বিপ্লবে যোদ্ধা হিসেবে প্রায় ৭০ শতাংশ নারীর সক্রিয় অংশগ্রহণ রিপোর্টে থাকা প্রয়োজন।

আরও পড়ুনঃ   আইপিএলের ১৭তম ম্যাচে দ্রুততম ছক্কার রেকর্ড

তিনি বলেন, নারী পুরুষের সম্মিলিত প্রয়াসে বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তখন আমরা এ দেশের পুরুষতান্ত্রিক সমাজে এতদিনেও নারী নির্যাতনের মানসিকতার পরিবর্তন করতে পারিনি। সমাজের সব কাজে নারীর সমান অধিকার নিশ্চিত করতে না পারলে এ দেশের উন্নয়ন সম্ভব নয়।

নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, নারী ও শিশুর উপর যে নির্যাতন, সাইবার বুলিং হচ্ছে তা প্রতিরোধে আমাদের সংস্কৃতিতে, মনোজগতে ও ধর্মীয় অনুশাসনের উপর গবেষণা প্রয়োজন। এছাড়াও সমাজে কিশোর গ্যাং বেড়েছে। এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আনতে হবে।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST