২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে

সাইদ সাজু, তানোর : একের রক্ত অন্যের জীবন গড়ে তুলবো ভালোবাসার বন্ধন”এই স্লোগানে রাজশাহীর তানোর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন মুন্ডুমালা রক্তদান সংস্থা (MRS) এর উদ্যােগে অস্থায়ী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৬ মে) উপজেলার সরনজাই উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত আয়োজিত ব্লাড গ্রুপিং কার্যক্রমে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজক সুত্রে জানা যায়, ২০১৯ ইং সাল থেকে স্বেচ্ছায় রক্তদান সংগঠন ‘মুন্ডুমালা রক্তদান সংস্থা (MRS)সংগঠনটি বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণ-তরুণী নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত, শিক্ষাজীবনে এমন অসাধারণ চিন্তাভাবনা দেখে তারা গর্বিত। এমন ভালো কিছুর আয়োজন চলতে থাকলে আগামী প্রজন্ম হবে উন্নত দেশের গর্বিত মানুষ।

আরও পড়ুনঃ   অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্বেচ্ছায় রক্তদান ‘সংগঠন মুন্ডুমালা রক্তদান সংস্থা (MRS) সংগঠনটি এটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো। ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা রবিউল আওয়াল বলেন, বর্তমানে যেকোন কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে।

আরও পড়ুনঃ   বদলে যাবে ৫, ১০ ও ২০ টাকার নোট

প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত না। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড ওয়ার্ডে গ্রাম পাড়া মহল্লায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা এ কার্যক্রম পরিচালনা করব। এ ভালো উদ্যোগে মুন্ডুমালা রক্তদান সংস্থা (MRS) সার্বিক সহযোগিতা করছেন দি পদ্মা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার মুন্ডুমালা বাজার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST