১ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

অধিনায়কত্ব নিয়ে যা বললেন শান্ত

অনলাইন ডেস্ক : সর্বশেষ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়েন নাজমুল হোসেন শান্ত। এরপর দল আর কোনো টেস্ট খেলেনি। তাই এতদিন এই সংস্করণে কোনো অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। এবার বিসিবি জানিয়েছে, শান্তই অধিনায়কত্ব চালিয়ে যাবেন।

২০২৫-২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

প্রথমবার ২০২৩ সালে টেস্ট দলের নেতৃত্ব পান শান্ত। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।

আরও পড়ুনঃ   মাদক ব্যবসা, চুরি-ছিনতাই বন্ধে চারঘাটে এলাকাবাসীর মানববন্ধন

বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে শান্ত বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং বোর্ড আমার অধিনায়কত্বে যে বিশ্বাস ও আস্থা দেখিয়েছে, তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।’

‘টেস্ট ক্রিকেটে আমার দেশকে নেতৃত্ব দেওয়া আমার জীবনের সবচেয়ে গর্বের বিষয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা পূর্ণ নিষ্ঠার সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব’-যোগ করেন তিনি।

আরও পড়ুনঃ   আর যেন কোনো স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে, সজাগ থাকতে বললেন নুরুল হক

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মনে করেন, শান্তর নেতৃত্ব গুণ দলের উন্নতিতে ছাপ ফেলেছে এবং অধিনায়ক হিসেবে মাঠে তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করে।

বুলবুল বলেন, ‘টেস্ট ক্রিকেট নিয়ে তার ধৈর্য, প্রতিশ্রুতি এবং ভালো বোঝাপড়া আছে। তার নেতৃত্বে আমরা দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি। বোর্ড মনে করে নেতৃত্বের ধারাবাহিকতা আমাদের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১০

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১১

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৩

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৫

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৬

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০

Design & Developed by: BD IT HOST