২৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ট্রাম্পের নীতির কারণে বেলজিয়ামের ভবিষ্যৎ রানির হার্ভার্ডে পড়া অনিশ্চিত

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নীতির কারণে অন্য অনেক শিক্ষার্থীর মতো বিপাকে পড়েছে বেলজিয়ামের রাজ পরিবার। দেশটির ভবিষ্যৎ রানি রাজকন্যা এলিজাবেথের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়া অনিশ্চিত হয়ে পড়েছে। ২৩ বছর বয়সী এলিজাবেথ সম্প্রতি হার্ভার্ডে প্রথম বছর শেষ করেছেন।

গত বৃহস্পতিবার (২২ মে) ট্রাম্পের প্রশাসন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষমতা বাতিল করেছে। এর ফলে বর্তমান বিদেশি শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হতে হবে অথবা যুক্তরাষ্ট্রে তাঁদের আইনি অবস্থান হারাতে হবে। একই সঙ্গে এই কঠোরতা অন্যান্য কলেজেও সম্প্রসারণের হুমকি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   ইয়েমেনের কারাগারে সৌদির হামলায় নিহত ১৭

বেলজিয়ামের রাজপ্রাসাদের মুখপাত্র লোর ভ্যানডোর্ন দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘প্রিন্সেস এলিজাবেথ তাঁর প্রথম বছর শেষ করেছেন। (ট্রাম্প প্রশাসনের) সিদ্ধান্তের প্রভাব আগামী দিন বা সপ্তাহগুলোতে আরও স্পষ্ট হবে। আমরা বর্তমানে পরিস্থিতি খতিয়ে দেখছি।’

প্রাসাদের যোগাযোগ পরিচালক জেভিয়ার বেয়ার্ট যোগ করেছেন, ‘আমরা মার্কিন প্রশাসনের নির্দেশটির বিশ্লেষণ করছি এবং পরিস্থিতি স্থিতিশীল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আগামী দিন ও সপ্তাহগুলোতে অনেক কিছুই ঘটতে পারে।’

এলিজাবেথ হার্ভার্ডে জননীতি (ডেমোগ্রাফি) নিয়ে দুই বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অনুযায়ী, এই প্রোগ্রাম শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং জনসেবায় একটি সফল কর্মজীবনের জন্য দক্ষতা বাড়ায়।

আরও পড়ুনঃ   জয় মিলল অ্যারিজোনাতেও, ৭ সুইং স্টেটই দখলে নিলেন ট্রাম্প

রাজা ফিলিপ এবং রানি ম্যাথিল্ডের চার সন্তানের মধ্যে প্রিন্সেস এলিজাবেথ সবার বড়। ফলে তিনিই বেলজিয়ামের সিংহাসনের উত্তরাধিকারী। হার্ভার্ডে ভর্তি হওয়ার আগে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতিতে ডিগ্রি অর্জন করেন।

উল্লেখ্য, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত শুক্রবার বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে প্রশাসন ট্রাম্পের নীতি স্থগিত করেছেন আদালত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST