১০ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

জয় মিলল অ্যারিজোনাতেও, ৭ সুইং স্টেটই দখলে নিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগেই বিজয় নিশ্চিত করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে দেরিতে আসা অঙ্গরাজ্যগুলোর ফলাফল নিজের পক্ষে নিয়ে প্রতিদ্বন্দ্বী কমালার সঙ্গে সাবেক এই প্রেসিডেন্ট যেন ব্যবধান কেবলই বাড়াচ্ছেন।

সর্বশেষ অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন ট্রাম্প। আর এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৭টি সুইং স্টেটের সবগুলোই নিজের দখলে নিলেন তিনি। অবশ্য সাত ‘সুইং স্টেট’-এর সবগুলোতেই তারা জিতবে বলে আগেই দাবি করেছিল রিপাবলিকানরা।

রোববার (১০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে সাত ‘সুইং স্টেটের’ সবগুলোতেই নিজেরা জিতবে বলে দাবি করেছিল রিপাবলিকানরা। সেই সাতটির মধ্যে ছয়টিতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগেই জিতে গিয়েছিলেন। বাকি ছিল একটি।

সেটি হলো অ্যারিজোনা। এবার মার্কিন এই অঙ্গরাজ্যটিও ডেমোক্র্যাটদের হাত থেকে ছিনিয়ে নিলেন ট্রাম্প। আর এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সমাপ্ত হল। সাত ‘সুইং স্টেট’-এর মধ্যে আগে যে ছয়টিতে রিপাবলিকানদের জয় এসেছে সেগুলো হল— পেনসিলভেনিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং নেভাডা।

আরও পড়ুনঃ   গাজায় আমেরিকান অস্ত্র ব্যবহারে ইসরায়েলের সমালোচনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যই প্রতিটা নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে আসে। আমেরিকান নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত এই অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য। আর ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য।

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অঙ্গরাজ্যই প্রতিটা নির্বাচনে ধারাবাহিকভাবে একই দলকে ভোট দিয়ে আসে। আমেরিকান নির্বাচনে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত এই অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য। আর ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য।

ফলে এসব রাজ্য নিয়ে প্রার্থীদের খুব বেশি চিন্তা করতে হয় না বা মনোযোগ দিতে হয় না। কিন্তু হাতে গোনা কিছু অঙ্গরাজ্য আছে যে রাজ্যগুলোর ভোট, প্রার্থীদের কারণে যে কোনও শিবিরে যেতে পারে। ফলে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা নির্দিষ্ট কিছু সুইং স্টেটের দিকে নজর দেন যেখানে ভোট কোন পার্টির পক্ষে যাবে, তা নির্দিষ্ট করে বোঝা যায় না। এগুলোই হলো আমেরিকান নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র। এগুলোকেই বলা হয়ে থাকে সুইং স্টেট।

আরও পড়ুনঃ   কাতারে ইসরায়েলি হামলায় নিহত ৬

বরাবরের মতো ‘সুইং স্টেট’ নিয়ে এবারও সবচেয়ে বেশি জল্পনা ছিল। এবার সুইং স্টেটের তকমা পাওয়া সাতরি অঙ্গরাজ্যেই ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটরা জিতেছিল। যদিও এবার অনেকটাই আত্মবিশ্বাসী ছিলেন ট্রাম্প ও তার দল। আর শেষ পর্যন্ত এই সাত অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষে অনেকটাই পিছিয়ে পড়েন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস।

এদিকে অ্যারিজোনায় জয়ের মাধ্যমে মোট ৫৩৮ ইলেক্টোরাল কলেজের মধ্যে ৩১২টি গেল রিপাবলিকানদের ঝুলিতে। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমালা পেয়েছেন ২২৬টি। যদিও হোয়াইট হাউসে পৌঁছাতে ট্রাম্পের দলের দরকার ছিল ২৭০টি ইলেক্টোরাল কলেজ।

অবশ্য বুথফেরত সকল সমীক্ষাতে কমালা হ্যারিসকেই এগিয়ে রাখা হয়েছিল। আবার ‘সুইং স্টেট’গুলোতেও ডেমোক্র্যাটদের এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেই সব জরিপ ও সমীক্ষাকে ভুল প্রমাণিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা।

২০১৬ সালে ট্রাম্প যখন প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন, সেই সময় রিপাবলিকানরা পেয়েছিল ৩০৪টি ইলেক্টোরাল কলেজ। কিন্তু এবার তিনি ছাড়িয়ে গেলেন তার আগের ফলকেও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১০

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১১

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১২

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৩

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৪

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৫

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৬

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৭

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৮

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৯

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST