২২ মে ২০২৫
অনলাইন সংস্করণ

টিসিবি পণ্যের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ নগরীর নিম্নআয়ের মানুষ

স্টাফ রিপোর্টার : আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সারাদেশের মতো রাজশাহী নগরীতে ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। বৃহস্পতিবার (২২ মে) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৩ জুন পর্যন্ত। ট্রাকগুলো থেকে চিনি, তেল ও ডাল বিক্রি করা হচ্ছে। তবে প্রতিটি পণ্যেরই দাম এবার বেশি।

টিসিবির দেওয়া তথ্যমতে, আগে চিনি বিক্রি করা হতো ৭০ টাকা কেজি দরে। এবার চিনির দাম ৮০ টাকা। আগে ৬০ টাকায় মসুরের ডাল দেওয়া হলেও এখন গুণতে হচ্ছে ৮০ টাকা। এছাড়া তেলের দাম ১০০ টাকা লিটার ছিল আগে, এবার বিক্রি করা হচ্ছে ১৩৫ টাকা লিটারে।

প্রতিটি পণ্যের মূল্য ২০ থেকে ৩৫ টাকা পর্যন্ত বৃদ্ধি করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভোক্তারা। তারা বলছেন, বাজার মূল্যের চাইতে টিসিবির পণ্যের মূল্যের তারতম্য না থাকলে টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষদের কোন কাজে আসবে না। দাম কমানোর দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ   সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

বৃহস্পতিবার নগরীর হযরত শাহমখদুম রুপোস (রহ.) মাজারের সামনে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছিল। মালেকা খাতুন নামের এক নারী বলেন, ‘আগে আমরা একটু কম টাকাতেই চাল, চিনি ও তেল পেতাম। এবার এসে দেখছি সব দাম বেশি। এতে তো সমস্যা। আমাদের মতো গরিব মানুষেরা টিসিবির মালামালের জন্য অপেক্ষা করতাম। এখন তো বাজারের চেয়ে দামে খুব বেশি পার্থক্য নেই। এভাবে হুট করে দাম বাড়িয়ে দেওয়া ঠিক হয়নি।’

ফারুক হোসেন নামের আরেক ক্রেতা বলেন, ‘সরকার তো আমাদের সাথে ব্যবসা করছে না যে দাম বাড়াতে হবে। সাধারণ মানুষের একটু সুবিধার জন্যই তো টিসিবির পণ্য বিক্রি করা হয়। তাহলে দাম কেন বাড়াতে হলো সেটা মাথায় আসছে না। আমরা এটা আশা করিনি।’

আরও পড়ুনঃ   জনসংখ্যা বিষয়ক দু’দিনব্যাপী বৈশ্বিক সংলাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টিসিবির রাজশাহীর আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান বলেন, ‘বাজারে সব পণ্যেরই দাম বেড়েছে। ফলে আগের রেটে টিসিবির মালামাল দেওয়া সম্ভব নয়। দাম একটু বাড়াতে হয়েছে। তারপরও প্রচণ্ড ভিড়। আমরা ধৈর্য্য ধারণ করে সবাইকে মামলামাল নিতে বলছি।’

রাজশাহী নগরীর ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১০টি পয়েন্টে শুক্র ও শনিবারসহ প্রতিদিন টিসিবির পণ্য বিক্রি করা হবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিটি পয়েন্টে ৪০ জন করে মোট চার হাজার পরিবার ৫১৫ টাকার প্যাকেজে টিসিবির এই পণ্য কিনতে পারবেন। ঈদ উপলক্ষে এই ট্রাকসেল ছাড়াও টিসিবির কার্ডধারীদের মাঝে প্রতিমাসে পণ্য বিক্রি করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST