২০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে ড্রেনের ময়লা প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায় বিড়ম্বনায় শিশু শিক্ষার্থীসহ অভিভাবকরা

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে ড্রেনের ময়লা তুলে রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের গেটের রাস্তায়। তানোর পৌর এলাকার তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের নামনের তানোর সদরের হিন্দু পাড়া মহল্লার যাওয়ার রাস্তার দু পাশে জড়ো করে রাখা হয়েছে ড্রেনের এই ময়লা। গত কয়েকদিন আগে ওই রাস্তার ধারের ড্রেনের ময়না তুলে রাখা হয়েছে ড্রেনের ধারের রাস্তায়। ফলে, চরম দুর্গন্ধ ও ময়না আবড়জনার কারনে তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র এই রাস্তা দিয়ে চলাচল করতে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কোমলমতি শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের।

আরও পড়ুনঃ   কেএনএফর অপতৎপরতাকে কেন্দ্র করে ঢাকায় কোনো শঙ্কা নেই

সচেতন পথচারী ও শিক্ষক ও শিক্ষার্থীদের অভিমত, ড্রেনের ময়না তুলে ড্রেনের ধারের রাস্তার জড়ো করে না রেখে অন্যত্র সরিয়ে ফেলা উচিৎ ছিলো। কিন্তু তানোর পৌর কর্তৃপক্ষ ড্রেন থেকে ময়না আবড়জনা তুলে ড্রেনের ধারের রাস্তায় জড়ো করে রেখেছেন। ফলে, একদিকে যেমন ভোগান্তি বেড়েছে, তেমনি ওই ময়লা ড্রেনেই যাচ্ছে।
তানোর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রেখা খাতুন বলেন, ড্রেনের ময়লা ও আবড়জনা বিদ্যালয়ের গেটের রাস্তায় জড়ো করে রাখতে নিষেধ করা হয়েছিলো। কিন্তু কর্তৃপক্ষ বলেছেন সুকিয়ে গেলে তুলে নেবে। তিনি বলেন, সরু ওই রাস্তার দু’ধারে বেশ কয়েকটি ভুটভুটি রাখতেও নিষেধ করা প্রতিনিয়ত কিন্তু কেউ কারো কথা শোনে না। তানোর পৌর সভার একাউন্টেন মাহাবুর রহমান বলেন, ড্রেনের ময়লা ও আবড়জনা একটু সুকিয়ে গেলেই ভ্যানে করে তুলে অন্যত্র নেয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, কাঁদা অবস্থার কারনে সরানো সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST