১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

আমি বেঁচে আছি, লাইভে এসে জানালেন পরীমণি

অনলাইন ডেস্ক : আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’ এ শিরোনামে একটি সংবাদ যা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।

এবার পরীমণি তার পেজ থেকে লাইভে উল্লেখ করেন, ‘আমি বেঁচে আছি।’ লাইভের ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?’

তিনি লাইভে বলেন, ‘আমি বডির শুট করছিলাম এরপর ফোন যখন হাতে নিলাম তখন, ফোন কলের থেকে এসএমএস বেশি। আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনাকে কেউ বললো আপনার এক আত্মীয় মারা গেছে।’

আরও পড়ুনঃ   কমলার ভোটের প্রচারণায় বাজবে এ আর রহমানের গান

পরীর কথায়, ‘সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কী বেঁচে আছেন না মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার। কোনো এক পোস্টে বলা হয়েছে আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে কতটা শকিং আমার জন্য।’

প্রসঙ্গত, ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক পরীমণির। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী এবং অ্যাকশনধর্মী রক্ত।

আরও পড়ুনঃ   বলিউডে অভিষেক পাকিস্তানের অভিনেত্রী হানিয়ার

কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমণি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি ২০২০ সালে ফোর্বস এশিয়ার ১০০ জন সেলিব্রেটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST