১৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নগরীতে স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুই

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানা এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের মামলার মূলহোতাসহ দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। অভিযানে উদ্ধার করা হয়েছে নিখোঁজ ওই ছাত্রীকেও।

র‌্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অপরাধ দমনে প্রতিষ্ঠার পর থেকেই র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, ১৮ মে সকাল ১০টা ২৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কালেক্টরেট পার্ক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অপহরণ মামলার মূল হোতা আব্দুল্লাহ আল মুবিন ও তার সহযোগী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ   শাহজাদপুরে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

তারা দুজনই নাটোর সদর উপজেলার লোচনগর খামারপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রী এবং জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।

ঘটনার শুরু ১৩ এপ্রিল, যখন নবম শ্রেণির ওই ছাত্রী কোচিং-এ যাওয়ার পথে মতিহার থানাধীন মসজিদ মিশন একাডেমি স্কুলের সামনে থেকে পূর্বপরিচিত আকাশ নামের এক যুবক ও তার সহযোগীরা বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে অপহরণ করে।

আরও পড়ুনঃ   চারঘাট মডেলথানা পুলিশ কর্তৃক ৬২কেজি গাঁজা-সহ গ্রেফতার: ১

এরপর ১৮ এপ্রিল ভিকটিমের মা মতিহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে ১৮ মে সকালে অপহরণ মামলার ১ নম্বর আসামী আকাশ ও ৩ নম্বর আসামী রবিউল ইসলামকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST