১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কৃষক সমাবেশ। শনিবার ১৭মে, বিকেলে উপজেলার গণিপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে অত্র ইউনিয়নের চাঁন্দের আড়া সর: প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ” এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের স্বত:ফুর্ত অংশগ্রহণে আজ এই সমাবেশ অনুষ্ঠিত হলো। বিকেল ৩ টা থেকে বিভিন্ন ইউনিট থেকে দলে দলে কৃষকগণ সমাবেশ স্থলে আসা শুরু করেন। অনুষ্ঠান শুরুর আগ মুহূর্তেই অনুষ্ঠানস্থল পরিপূর্ণ হয়ে ওঠে।

এরপর বিকেল ৫ টার দিকে জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার মধ্য দিয়ে মূল আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুনঃ   স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া

গণিপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু সায়েমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু।

বক্তারা বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।

উক্ত সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, মাহাজুর রহমান আকল, বিএনপি নেতা ও সভাপতি বিএডিসি সার ডিলার, রাজশাহী। জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মেজবাউল হক দুলু।

আরও পড়ুনঃ   রাজশাহী-৪ বাগমারা আসনে জামায়াতের প্রার্থী ডা. আব্দুল বারীর মনোনয়ন ফরম উত্তোলন

বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মাস্টার মোঃ জিল্লুর রহমান, বাগমারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টু, সহকারী অধ্যাপক শামসুল ইসলাম সেন্টু, গনিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল জব্বার খাঁ, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গনিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইনুল ইসলাম,

উপস্থিত ছিলেন, কৃষকদল নেতা শাহাজাহান সিরাজ, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, যুবদল উপজেলা শাখার সাবেক সভাপতি শহিদুজ্জামান মুকুলসহ আরও অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাম বাড়ল সব ধরনের জ্বালানি তেলের

তানোর পৌরসভা স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা

সোমবার বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পাগলা কুকুরের তাণ্ডব শিশুসহ আহত ৫: পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ

‘নিজেদের হাতেই পরিচ্ছন্নতা অভিযান রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

১০

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

১১

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

১২

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

১৩

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

১৫

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

১৬

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১৭

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১৮

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১৯

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST