১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

দাবি মানার আশ্বাসে গণঅনশন ভাঙলেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের অনশন ভাঙালেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় আন্দোলনস্থলে এসে তিনি জানান, সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে।

এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, কয়েক ঘণ্টার মধ্যেই জবির বিষয়ে সরকারের স্পষ্ট রোডম্যাপ জানানো হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৫ টাকায় ‘ঈদ খুশির হাট’

উল্লেখ্য, চার দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তারা আজ কাকরাইল মোড়ে নয়, বরং প্রধান উপদেষ্টার ভবনের যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন। ফলে খোলা রয়েছে কাকরাইল মোড়, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

তাদের চার দফা হলো ১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; ২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; ৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; ৪. শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১১

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১২

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৩

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৫

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৬

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৭

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৮

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

১৯

নগরীতে বিশেষ মাদকবিরোধী টিম কর্তৃক ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST