
স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা ও পবা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে চন্দ্রিমা থানার চকপাড়া মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত আবু বক্কর সিদ্দীকের ছেলে মো: শামিম রেজা (৩৫), ভদ্রা জামালপুর গ্রামের মো: এখলাসের ছেলে মো: রনি (৩৪), চকপাড়া (মধ্যপাড়া) গ্রামের মো: পিন্টু ইসলামের ছেলে মো: নিবির ইসলাম (২০), একই গ্রামের মৃত জনাব আলীর ছেলে মো: তরিকুল ইসলাম (২৩)-কে গ্রেপ্তার করে। সকলেই রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় বসবাস করেন। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের হেফাজত থেকে সর্বমোট ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন অপর অভিযানে সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে পবা থানা পুলিশ দিঘীর পারিলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বেলপুকুর থানার মাহিন্দ্রা হাটপাড়া গ্রামের অসীম কুমারের ছেলে জয় কুমার (২৬)-কে গ্রেপ্তার করলেও দিঘীর পারিলা গ্রামের মৃত রবিউল ইসলামের ছেলে মো: তুরাগ হোসেন (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। । এ সময় গ্রেপ্তারকৃত আসামি জয় কুমারের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক উভয় আসামি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়িয়ে অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থেকে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ কার্যক্রম পরিচালনা করে আসছিল।
গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST