২২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭৫ বছরের বৃদ্ধের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে কথিত এক ঘটকের বিরুদ্ধে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭৫ বছরের এক বৃদ্ধের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব দোস্ত মোহাম্মদ (৭৫) বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের মৃত মোহর সরদারের পুত্র আলহাজ্ব দোস্ত মোহাম্মদকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেয়ের ছবি দেখানো ও বিয়ের আশ্বাস দেন তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুল লতিফ ওরফে ভোলা (৫৫)। কথিত ওই ঘটক বিয়ের খরচ ও আনুষঙ্গিক ব্যয়ের কথা বলে বিভিন্ন বাজারের বিকাশ এজেন্টের মাধ্যমে একাধিক কিস্তিতে তার কাছ থেকে মোট ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা গ্রহণ করেন।

আরও পড়ুনঃ   ইরানে কি পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র?

অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের জুন থেকে নভেম্বর মাসের মধ্যে লালপুর, গোল্লাপাড়া, মুণ্ডুমাল, ইলামদহীসহ বিভিন্ন বাজারের একাধিক বিকাশ এজেন্ট নম্বরের মাধ্যমে এসব টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত বিয়ে সম্পন্ন হয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ঘটক তা দিতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে প্রেমিকাকে দেখতে গিয়ে খুনের ঘটনার মূল আসামি গ্রেপ্তার

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে তানোর থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল লতিফ ওরফে ভোলা বলেন, তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST