৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রেমিকাকে দেখতে গিয়ে খুনের ঘটনার মূল আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর শিহাব শেখ খুন হওয়ার চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় পলাতক আসামি কলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাজাবাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ৮নং আসামি গোদাগাড়ী উপজেলার হাজিবান্দুড়িয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে মো. কলিম (৩২), কে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত কিশোর শিহাব শেখের সঙ্গে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ১৪ বছরের এক নাবালিকা মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ২০ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে শিহাব তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হয়।

আরও পড়ুনঃ   নগরীতে ডিবি'র অভিযানে ২ বোতল মদ উদ্ধার: গ্রেপ্তার ২

সেই রাতে প্রায় ৮টার দিকে তারা হাজিবান্দুড়িয়া মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা আটজন এজাহারনামীয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি শিহাবের পথরোধ করে। পরে তারা লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শিহাবকে বেধড়ক মারধর করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে শিহাব পাশের পুকুরে লাফ দেয়, কিন্তু গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ১ নভেম্বর দুপুরে শিহাব মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ   মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি কলিমকে গ্রেপ্তার করে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এই নারকীয় হত্যাকাণ্ড দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছিল এবং গণমাধ্যমেও তা ব্যাপকভাবে প্রচারিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST