১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নিজেদের ৩২টি বেসামরিক বিমানবন্দর বন্ধ করল ভারত

অনলাইন ডেস্ক : পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত। শনিবার ভোরের দিকে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)।

বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।

এএআই এবং ডিজিসিএ’র তালিকায় থাকা এই ৩২টি বিমানবন্দর হলো—

*আধামপুর বিমানবন্দর

*আম্বালা বিমানবন্দর

*অমৃতসর বিমানবন্দর

*অবন্তিপুর বিমানবন্দর

আরও পড়ুনঃ   ড. মুহম্মদ ইউনূসকে চিঠি শেহবাজের

*বাথিন্দা বিমানবন্দর

*ভুজ বিমানবন্দর

*বিকানের বিমানবন্দর

*চণ্ডীগড় বিমানবন্দর

*হালওয়ারা বিমানবন্দর

*হিন্দন বিমানবন্দর

*জয়সালমির বিমানবন্দর

*জম্মু বিমানবন্দর

*জামনগর বিমানবন্দর

*যোধপুর বিমানবন্দর

*কান্দলা বিমানবন্দর

*কাঙ্গরা বিমানবন্দর

*কেশোদ বিমানবন্দর

*কিষাণগড় বিমানবন্দর

*কুল্লু মানালি বিমানবন্দর

*লেহ বিমানবন্দর

*লুধিয়ানা বিমানবন্দর

*মুন্দ্রা বিমানবন্দর

*নালিয়া বিমানবন্দর

*পাঠানকোট বিমানবন্দর

*পাতিয়ালা বিমানবন্দর

*পোরবন্দর বিমানবন্দর

*রাজকোট বিমানবন্দর

*সারসাওয়া বিমানবন্দর

*শিমলা বিমানবন্দর

*শ্রীনগর বিমানবন্দর

*দোইসে বিমানবন্দর

*উত্তরলাই বিমানবন্দর

এই ৩২ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের পাশাপাশি দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (এফআইআর) ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের সাময়িক বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিজিসিএ। আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এই এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটগুলোও।

আরও পড়ুনঃ   এক মাসে ২১০ কোটি! বিদ্যু‍ৎ বিল হাতে পেয়েই চোখ কপালে গ্রাহকের

২২ এপ্রিল জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জের ধরে গত মঙ্গলবার রাতে পাকিস্তান অধিকৃত কাশ্মির ও পাঞ্চাবে ‘অপারেশন সিঁদুর’ নামে সংক্ষিপ্ত এক সেনা অভিযান চালায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। ভারতের সেই অভিযানের পাল্টা জবাব হিসেবে গতকাল শুক্রবার রাতে ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ অভিযান শুরু করেছে পাকিস্তান। সেই অভিযানের আওতায় ইতোমধ্যে ভারতের ১১টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে পাকিস্তানের সামরিক বাহিনী।

পাকিস্তানের এই অভিযান শুরুর পরই এই ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধের নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

সূত্র : ফার্স্ট পোস্ট, এনডিটিভি ওয়ার্ল্ড

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১০

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১১

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১২

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৩

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৪

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

১৫

বাঘায় স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এমপি চাঁদ

১৬

নগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার

১৭

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

১৮

তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

২০

Design & Developed by: BD IT HOST