১৯ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ড. মুহম্মদ ইউনূসকে চিঠি শেহবাজের

অনলাইন ডেস্ক : দু’দেশের বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ককে ফের এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে শেহবাজ শরিফ বলেন, “আমার বিশ্বাস, এখন আমরা আমাদের দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সম্পর্ককে আরও ব্যাপক ও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের কাজ শুরু করতে পারি। দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য এটি খুবই প্রয়োজন।”

আরও পড়ুনঃ   ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের

পাকিস্তানের বর্তমান সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় বলেও চিঠিতে উল্লেখ করেছেন শেহবাজ। এ প্রসঙ্গে চিঠিতে তিনি বলেন, “আমরা আন্তরিকভাবে বাংলাদেশের সঙ্গে একটি দৃঢ় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই। এমন সম্পর্ক, যা আমাদের দুই দেশের জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”

২০০৯ সালের নির্বাচনে জিতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ’৭১ সালের যুদ্ধাপরাধের বিচার শুরু করে আওয়ামী লীগ। এর জেরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কেরও অবনতি হতে থাকে। এক পর্যায়ে সেই সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

আরও পড়ুনঃ   তিন দিনের ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২২৪ জনে দাঁড়িয়েছে: ইরান

টানা ১৪ বছর শাসনের পর ২০২৪ সালের আগস্টে পতন ঘটে আওয়ামী লীগের। দলটির সভানেত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগে বাধ্য হন। বর্তমানে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি।

আওয়ামী লীগের পতনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহম্মদ ইউনূসকে প্রধান করে ইতোমধ্যে একটি অন্তবর্তী সরকার গঠিত হয়েছে। গত ৮ আগস্ট সরকার গঠিত হওয়ার পর ড. ইউনূসকে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলেন শেহবাজ শরিফ।-সূত্র : ইউএনবি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST