৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের অভিযানে ১২.৭৮ কেজি গাঁজা, বিপুল পরিমাণ সিগারেট ও নগদ অর্থ উদ্ধার: মা-ছেলে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১২.৭৮৪ কেজি গাঁজা, বিভিন্ন ব্যান্ডের ১৩৭৩ প্যাকেট সিগারেট ও নগদ ৬৫,২৭২ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা মোসা: রওশন আরা (৫৫) ও মো: সুমন (৩৫)। রওশন রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকার মৃত আব্দুল খালেক শেখের স্ত্রী ও সুমন রওশনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ০৮ মে (৯ মে দিবাগত রাত) রাত পৌনে ৩ টায় আরএমপি’র ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: রিয়াজুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. আব্দুল হাকিম সরকার এবং তার টিম সেনাবাহিনীর সাথে রাত্রীকালীন টহল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলেন। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায় আটককৃত রওশনের বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

আরও পড়ুনঃ   নাটোরে পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে চন্দ্রিমা থানা পুলিশের ঐ টিম রাত সাড়ে ৩ টায় চন্দ্রিমা থানার হাজরাপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামি রওশন ও সুমনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ১২.৭৮৪ কেজি গাঁজা, বিভিন্ন ব্যান্ডের ১৩৭৩ প্যাকেট সিগারেট ও নগদ ৬৫,২৭২ টাকা উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   দারুসসালামে দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST