১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পূজা মণ্ডপের সামনে মাতলামি করার সময় দেশীয় অস্ত্রসহ রাজু ওরফে বায়জিদ বোস্তামি ওরফে শাহাজালাল (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিংড়া পৌরসভার মাদারীপুর সার্বজনীন দুর্গা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার জানান, রাত ১০টার দিকে সুজন নামের এক দর্শনার্থীর সঙ্গে ওই যুবক মণ্ডপে প্রবেশ করেন। নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে নেশাগ্রস্ত অবস্থায় নাচতে শুরু করলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়।

আরও পড়ুনঃ   শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

এসময় সুজনকে থামানো হলে রাজু ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র হাতে নিয়ে মন্দির এলাকায় ফিরে আসেন। পরে পুলিশ তাকে প্রবেশমুখ থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পূজার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলমান রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   আরএমপি ডিবি’র অভিযানে ৩ জুয়াড়ি আটক

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, গ্রেফতার হওয়া যুবক মন্দিরের সামনে মাতলামি করছিল। সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে পুলিশ তাকে তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

চুক্তি না হলে ইরানে ফের অভিযান শুরুর জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র : হেগসেথ

হরমুজে আটকা ১৩টি জাহাজ ফিরিয়ে আনতে জরুরি অভিযান ভারতের

দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্ব তামাকমুক্ত দিবসে প্রধানমন্ত্রীর বাণী

মহাস্থানগড় জাদুঘরে সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা, যাচাইয়ে হবে পরীক্ষা

শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নগরীতে রাজপাড়া থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিয়ামতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

১০

এস. এম নুরুদৌলা মন্জুরের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক

১১

লালপুরে ড্যাবের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ

১২

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে -ভূমিমন্ত্রী

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩

১৪

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বই মেলা ও রক্তদান কর্মসূচির উদ্বোধন

১৫

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন

১৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

১৭

চামড়া শিল্পকে রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের -বাণিজ্যমন্ত্রী

১৮

চামড়া থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার আয় করা সম্ভব -শিল্পমন্ত্রী

১৯

চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

২০

Design & Developed by: BD IT HOST