৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের মানবিক উদ্যোগ্যে হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেলো পরিবার

স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে অভিমান করে ঘর ছেড়ে আসা আট বছরের একটি শিশুকে রাজশাহী মহানগরের পবা থানার বড়গাছি বাজার এলাকা থেকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানা পুলিশ।

উদ্ধারকৃত শিশুটির নাম রোহান হোসেন নূর (৮), সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার মির্জাপুর এলাকার মো: মামুন হোসেন ও মোছা: রুকছানা দম্পতির ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, গতকাল ০৬ মে সকাল ১০:৩০ মিনিটে পবা থানাধীন বড়গাছি বাজার এলাকায় এক ব্যক্তি শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে সে তা জানাতে না পারায়, শিশুটিকে তিনি বড়গাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে শিশুটিকে পবা থানায় দায়িত্বরত অফিসারের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুনঃ   How to Create Adjustment Layers Based on Color

পরে পবা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম শিশুটির সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তার নাম, পিতামাতার নাম একটি মোবাইল নম্বর জানতে সক্ষম হন। শিশুটি জানায়, সে তার বাবার উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এসেছে এবং ঢাকার দিক থেকে রাজশাহীতে চলে এসেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী শিশুটির মাতার মোবাইল নম্বরে যোগাযোগ করা হয় এবং আংশিক ঠিকানা ধরে জয়দেবপুর থানা, গাজীপুর এর সহযোগিতায় শিশুটির সঠিক ঠিকানা শনাক্ত করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালিত

পরবর্তীতে, আজ ০৭ মে দুপুরে শিশুটির পিতা-মাতা ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি রাজশাহীতে উপস্থিত হলে জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে শিশুটিকে তাদের জিম্মায় প্রদান করা হয়।

শিশু রোহান হোসেন নূরকে তার পরিবারের সদস্যরা সুস্থভাবে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা আরএমপি’র পবা থানা পুলিশ ও ভিকিটম সাপোর্ট সেন্টারে কর্মরত সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST